ঢাকা বিমানবন্দরে দুই মহিলা যাত্রীর অন্তর্বাসের ভিতর থেকে উদ্ধার ২৪ কোটি টাকার সোনা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা:  পোশাকের ভিতরে সেলাই করে লুকিয়ে রাখা হয়েছিল কোটি কোটি টাকার সোনা। মহিলা হওয়ার সুযোগ নিয়ে নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে সেই সোনা পাচারের ছক কষেছিলেন দুই বিদেশি যাত্রী। তবে শেষ পর্যন্ত সব পরিকল্পনা ভেস্তে গিয়েছে। বাংলাদেশের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি চালাতেই দুই মহিলা যাত্রীর অন্তর্বাসের ভিতর থেকে উদ্ধার হয়েছে ১২ কেজি সোনা যার বাজারমূল্য ২৪ কোটি টাকা । অভিনব পাচার-কৌশল নিয়েই এখন তুঙ্গে চর্চা।  

ঢাকা কাস্টমস হাউস সূত্রে জানা গিয়েছে, বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৫টা ১৫ মিনিটে দুবাই থেকে আসা এমিরেটসের ইকে-৫৮৬ বিমানের যাত্রীদের তল্লাশি চালানো হয়। ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের অভিযানে এই বিপুল পরিমাণ  সোনার পেস্ট উদ্ধার করা হয়।  কাস্টমস সূত্রের খবর, ইমিগ্রেশনের কাজ শেষ করে ব্যাগেজ বেল্ট নম্বর ২-এর কাছে আসেন দুই যাত্রী চেন লিউইউন এবং মো শিয়াওইউ। তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি শুরু করেন শুল্ক বিভাগের আধিকারিকরা। তল্লাশির সময় তাঁদের জিন্সের প্যান্ট ও অন্তর্বাসের ভিতরে কাপড়ের সঙ্গে সেলাই করে লুকিয়ে রাখা সোনার সন্ধান মেলে। 

আরও পড়ুন: হাত ধরে টেনে গাড়ির মধ্যে যাত্রীকে আটকে রাখলেন ক্যাব চালক, ভয়ঙ্কর অভিজ্ঞতা তরুণীর

চোরাই সোনা উদ্ধারের পর দুই যাত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপের প্রস্তুতি শুরু করেছে ঢাকা কাস্টমস হাউস। তাঁদের বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং ফৌজদারি আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  কী উদ্দেশ্যে এই সোনা  আনা হচ্ছিল এবং এর পিছনে কোনও বড় পাচারচক্রের যোগ রয়েছে কি না, তা তদন্তে খতিয়ে দেখা হচ্ছে।  

বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দুদের নাগরিকত্ব দেব, রায়গঞ্জে ঘোষণা শুভেন্দুর

ঠান্ডা পানীয়ের সঙ্গে বিষ মিশিয়ে বন্ধুকে খুনের অভিযোগ, গোবরডাঙায় গ্রেফতার যুবক

ইউক্রেনের রেল স্টেশনের প্ল্যাটফর্মে আছড়ে পড়ল রুশ ড্রোন, নিহত কমপক্ষে ১৩

হাইকোর্টে বড় স্বস্তি রাজ্য সরকারের, কলকাতার পুরভোট নিয়ে অন্তর্বর্তী আদেশের আর্জি খারিজ

৬ জনকে খুনের দায়ে হাসিনার ঘনিষ্ঠকে মৃত্যুদণ্ড, গা ঢাকা দিয়ে রয়েছেন নিউটাউনে!

কারিগরের অভাবে বিলুপ্তপ্রায় কদমা তৈরির শিল্প, ভবিষ্যতে দেবী কালীর হাতে কী মিষ্টান্ন থাকবে?

শেখ হাসিনার দেশত্যাগের দৃশ্য ক্যামেরাবন্দি করা বায়ুসেনা আধিকারিকের লাশ মিলল নদের জলে

কলকাতার তিন জায়গায় বিদেশের স্টাইলে তৈরি হবে ‘ফুড স্ট্রিট’, ঘোষণা অগ্নিমিত্রার

উল্টে গেল পাশা, আরএসএসের আঁতুড়ঘরে বিজেপিকে হারিয়ে জয়ী কংগ্রেস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

স্বামী নয় অভিষেক শর্মার মঙ্গল কামনায় করবা চৌথ পালন করলেন তরুণী, ভাইরাল ভিডিও

মাটির নীচে টাকার পাহাড়! বাড়ির মধ্যে থেকে উদ্ধার কোটি কোটি টাকা

একসঙ্গে ১০টি ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া, শুরু হবে নতুন কোনও যুদ্ধ?