মশলাদার স্বাদের সবজির পদ! বাড়িতেই বানান আচারি মিক্স ভেজ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রতিদিনের একঘেয়ে সবজির তরকারি খেতে খেতে বিরক্ত? বাড়ির খাবারেই যদি আনতে চান রেস্তরাঁর মতো স্বাদ, তা হলে বানিয়ে ফেলতে পারেন আচারি মিক্স ভেজ। আলু, ফুলকপি, গাজর, মটরশুঁটি ও পনিরের সঙ্গে আচারের মশলার মেলবন্ধনে তৈরি এই পদ স্বাদে একেবারে অন্য রকম। টক, ঝাল ও মশলাদার স্বাদের এই তরকারি রুটি, পরোটা কিংবা নানের সঙ্গে দারুণ জমে যাবে।

উপকরণ

১/২ কাপ ফুলকপি, ১/২ কাপ আলু, ১/২কাপ মটরশুঁটি, ১/২ কাপ গাজর, ১/২ কাপ পনির, ১টি বড় পেঁয়াজ, ১টি বড় টমেটো, ১ টেবিল চামচ আদা কুচি, ১ টেবিল চামচ রসুন কুচি, ৪ টেবিল চামচ তেল, ১/২ কাপ টক দই, ১টি তেজপাতা, এক চিমটি হিং, ১চা চামচ মৌরি গুঁড়ো ,১ চা চামচ ধনে গুঁড়ো, ১ চা চামচ লঙ্কার গুঁড়ো, ১ টেবিল চামচ আচার মশলা, ১ টেবিল চামচ কসুরি মেথি ও স্বাদমতো  ক্রিম।  

পদ্ধতি

সবজি ভেজে নিন। এবার মিক্সারে ভাজা পেঁয়াজ-টমেটোর মিশ্রণ, মৌরি গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং আচার মশলা দিন। সামান্য জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিন। এই মশলার মিশ্রণই তরকারিতে এনে দেবে আচারি স্বাদ। অন্য একটি কড়াইয়ে বাকি তেল গরম করে জিরে, তেজপাতা ও হিং ফোড়ন দিন। এরপর কুচি করা ক্যাপসিকাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন। ক্যাপসিকাম সামান্য নরম হয়ে এলে তৈরি করে রাখা মশলার পেস্ট দিয়ে ভাল করে কষিয়ে নিন। এবার ফেটানো টক দই অল্প অল্প করে মিশিয়ে রান্না করুন। এবার সেদ্ধ আলু, ফুলকপি, গাজর, মটরশুঁটি ও পনির দিয়ে ভাল করে মিশিয়ে নিন। প্রয়োজনমতো নুন দিন। ঝোল বেশি ঘন মনে হলে সামান্য গরম জল দিতে পারেন। সবজি ও মশলা ভালভাবে মিশে যাওয়া পর্যন্ত রান্না করুন। সবশেষে কসুরি মেথি ছড়িয়ে দিন। আরও একটু ক্রিমি স্বাদ চাইলে সামান্য ফ্রেশ ক্রিম মেশাতে পারেন। উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন আচারি মিক্স ভেজ।

পুজোর ফুল তুলতে গিয়ে পা পিছলে ২৩ তলা থেকে নীচে পড়ে মৃত্যু বাবা-ছেলের

ভয়ঙ্কর চুরি, ২০ মিনিটে ৬০,০০০ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াব’, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের

১২ নভেম্বর ৪ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে, দুহাত ভরে আসবে টাকা

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

‘সাহস থাকলে ডায়মন্ড হারবারে ২০২৯-এ ভোটে লড়ুন,’ অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের