পেটে ভাত জোটে না সিংহ ভাগের, সংসদ নির্বাচনে কোটিপতি প্রার্থী ৮৯১ জন

Share:

আন্তর্জাতিক ডেস্ক : বেশিরভাগের ভাত জোটে না। কিন্তু আসন্ন সংসদ নির্বাচনে প্রায় ৮৯১ প্রার্থী কোটিপতি। তারমধ্যে ২৭ জন একশো কোটি টাকার মালিক। নির্বাচনের আগে সকল প্রার্থীকে তাঁদের স্থাবর-অস্থাবর সম্পত্তি সম্পর্কে জানাতে হয়। সেখানেই সমস্ত তথ্য দিয়েছেন প্রার্থীরা। সেখান থেকেই ৮৯১ জন প্রার্থীর সম্পত্তির হিসেব পাওয়া গিয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (TIB) এই তথ্য তুলে এনেছে।

বৃহস্পতিবার ঢাকার রাজধানীর ধানমান্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বিষয়টি জানিয়েছে। এই তথ্য তুলে ধরেছেন টিআইবি কর্মকর্তা মহম্মদ তৌহিদুল ইসলাম। পাশাপাশি TIB আরও জানিয়েছে, বিএনপি-র বেশিরভাগ প্রার্থী ঋণগ্রস্থ। প্রায় ৫৯.৪১ শতাংশ প্রার্থী ঋণগ্রস্থ। দলীয় ক্ষেত্রে এটি সর্বোচ্চ। 

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি হতে চলেছে সংসদ নির্বাচন। এই নির্বাচনে অংশ নিতে চলেছে ৫১টি রাজনৈতিক দল ও ২৪৯ নির্দল প্রার্থী। সব মিলিয়ে প্রায় ১৯৮১ প্রার্থী ভোটে দাঁড়াচ্ছে। প্রার্থীদের মোট ২৫.৫ শতাংশের ঋণ আছে। মোট ঋণের পরিমাণ ১৮৮৬৮.৫ কোটি টাকা। তার মধ্যে ব্যাঙ্ক ঋণের মাত্রা ১৭৪৭১.৬৭ কোটি টাকা। এবার বাংলাদেশে জাতীয় সংসদের নির্বাচনে ভোটের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের সময় বাড়ানো হয়েছে ১ ঘণ্টা। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল সাড়ে ৭টা থেকে শুরু হবে ভোটগ্রহণ। শেষ হবে বিকেল সাড়ে ৪টে। ১৯৮১ প্রার্থীর মধ্যে বেশিরভাগের পেশা ব্যবসা। যাঁরা আসন্ন নির্বাচনে দাঁড়িয়েছেন তাঁদের মধ্যে মামলা রয়েছে ৫৩০ জনের বিরুদ্ধে। সকলেই সম্পত্তির হিসেব দিয়েছেন। সেই হিসেবের ভিত্তিতেই উঠে এসেছে তথ্য। 

আচারের ঝাঁঝে জমবে দুপুরের ভোজ! বানিয়ে নিন আচারি পনির পোলাও

বাজারে সবজির আকাল? বরবটি-চিংড়ির ভর্তাতেই দুপুরের মেনু হবে জমজমাট

তৃণমূলকর্মীর হেফাজতে মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ শুভেন্দুর সরকারের, সিআইডির হাতে তদন্তভার

জাতিগত শংসাপত্র যাচাইয়ের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

পুরভোটের আগেই ইভিএম-সঙ্কট, হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন

উলটপুরাণ! ‘বাটওয়ারা ১৯৪৭’-কে হারিয়ে বক্স অফিসে ঝড় তুলল ইমরানের ‘আওয়ারাপন ২’

শুধুমাত্র মেয়েদের জন্য, ঢাকার ৯ রুটে ছুটবে ডাবল ডেকার গোলাপি বাস

বাসর রাত কাটতেই শ্বশুড়বাড়ি থেকে গয়না ও নগদ নিয়ে উধাও ‘নববধূ’!

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

‘কমিউনিস্টরা আরশোলা-ছারপোকা তৈরি করে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

বাংলাদেশের কাছে হারের জের, দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া দল থেকে বাদ ওপেনার

থাইল্যান্ড থেকে বিমানে ‘গাছ পাচার’! কলকাতা বিমানবন্দরে ১৬০ কেজি গাছ-বীজ উদ্ধার