বেতন বৃদ্ধির দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভে অগ্নিগর্ভ ঢাকা, চলল কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড

Share:

নিজস্ব প্রতিনিধি: নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে রাজধানীতে সরকারি কর্মচারীদের আন্দোলনকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি)সকাল সাড়ে ১০টা নাগাদ আন্দোলনকারীরা শাহবাগ এলাকায় জড়ো হন এবং প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র দিকে মিছিল নিয়ে এগোতে চান। তবে সেখানে পৌঁছানোর আগেই পুলিশ তাদের একাধিকবার বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।

পুলিশি বাধা উপেক্ষা করে আন্দোলনকারীদের একটি অংশ যমুনার সামনে পৌঁছে কিছু সময় অবস্থান নেন। পরে বেলা ১১টার পর পুলিশ জলকামান, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের সেখান থেকে সরিয়ে দেয়। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে আন্দোলনকারীরা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেন। এ সময় কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন বলে জানা গেছে এবং তাদের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। আন্দোলন চলাকালীন বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন- পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবি, আপস নয় সংগ্রামের ডাক এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় পুলিশ ব্যারিকেড বসিয়ে আন্দোলনকারীদের আটকে দেয়। আন্দোলনকারীরা ব্যারিকেডের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ চালান। এর ফলে বাংলামোটর থেকে শাহবাগমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনকারীদের অভিযোগ, নবম পে স্কেল বাস্তবায়নের সব প্রক্রিয়া শেষ হলেও এখনও সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়নি। অন্যদিকে পুলিশ জানিয়েছে, সড়ক অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হওয়ায় আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া হয়েছে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার