হাঁসের খামার বিক্রি করে সোয়া দুই কিলোমিটার লম্বা ফ্রান্সের পতাকা টাঙালেন ভক্ত

প্রিয় দল ফ্রান্সের (France Football Team) সমর্থনে হাঁসের খামার বিক্রি করে সেই টাকায় পতাকা তৈরি করলেন বাংলাদেশের সিরাজগঞ্জের ওই বাসিন্দা

Share:

নিজস্ব প্রতিনিধি: ফুটবল জ্বরে আক্রান্ত গোটা বিশ্ব। বিশ্বকাপ ফুটবল ঘিরে প্রতিদিন নতুন নতুন ঘটনা ও উন্মাদনার খবর সামনে আসছে। এবার বাংলাদেশের (Bangladesh) এক ব্যক্তি নজিরবিহীন ঘটনা ঘটাল। প্রিয় দল ফ্রান্সের (France Football Team) সমর্থনে নিজের হাঁসের খামার বিক্রি করে সেই টাকায় প্রায় সোয়া দুই কিলোমিটার দৈর্ঘ্যের পতাকা (Flag) তৈরি করলেন বাংলাদেশের সিরাজগঞ্জের বাসিন্দা ওই ব্যক্তি। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।

জানা গিয়েছে বাংলাদেশের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের কালিদাসনীলি গ্রামের বাসিন্দা তৌহিদুল ইসলাম চঞ্চল। ৩৩ বছর বয়স তাঁর। ফ্রান্সের জাতীয় ফুটবল টিমের (France Football Team) সমর্থক তৌহিদুল। সেই প্রিয় দলের সমর্থনে প্রায় সোয়া দুই কিলোমিটার দৈর্ঘ্যের পতাকা বানিয়েছেন তিনি। শুধু তাই নয় সেই পতাকা তৈরি করতে গিয়ে টাকার জন্য নিজের হাঁসের খামার বিক্রি করে দিয়েছেন এই ব্যক্তি। ৯০ হাজার টাকায় হাঁসের খামার বিক্রি করে এই পতাকা তৈরি করেছে তৌহিদুল। তাঁর এই কর্মকাণ্ডের খবর ছড়িয়ে পড়তে সেই পতাকা দেখতে বিভিন্ন জায়গা থেকে মানুষ ভিড় করেন।

কিন্তু কেন উদ্যোগ? তৌহিদুল ইসলাম জানান, তিনি ছোট থেকেই ফ্রান্সের ফুটবল টিমের ভক্ত। ফ্রান্স ফুটবল টিমের প্রতিটি অর্জন তিনি উদযাপন করেন। এবারের বিশ্বকাপে ফ্রান্সের জন্য পতাকা বানানোর সিদ্ধান্ত নেন তৌহিদুল। কাতার বিশ্বকাপের ম্যাচ শুরু হওয়ার দু সপ্তাহ আগে তাঁর হাঁসের খামারটি বিক্রি করে দেন তিনি। ৯০ হাজার টাকায় গ্রামের স্থানীয় এক ব্যক্তির কাছে সেটয়ি বিক্রি করেন ওই ব্যক্তি। এক লাখ টাকা ব্যয় করে বানানো প্রায় সোয়া দুই কিলোমিটার দৈর্ঘ্যের পতাকাটি কালিদাসনিলী গ্রামের দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্ত পর্যন্ত টাঙানো হয়েছে।

মুখ্যমন্ত্রীর গতিবিধির খোঁজ দিলেই মিলবে অস্ত্র, হামিমকে জেরায় পাক চক্রের পর্দাফাঁস

শ্রীলঙ্কা সিরিজে বুমরাহের পরিবর্তে প্রথমবার ভারতীয় দলে এলেন তরুণ বোলার

‘পড়াশোনার জন্য ঋণ নিয়েছিলাম’, উচ্চশিক্ষার খরচ নিয়ে আরটিআই কর্মীকে জবাব অভিজিতের

সকাল থেকেই চড়া রোদ, বেলা বাড়লেই প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

‘মমতাকে ছেড়ে চলে যাওয়া ঠিক নয়’, দলবদলুদের বার্তা শত্রুঘ্নের

মোদির ক্ষমার পর নয়ডার নাবালিকার বিরুদ্ধে মামলা তুলে নিল দিল্লি পুলিশ

বিহারের বাঁকিপুর বিধানসভার উপনির্বাচন: গণনার শুরুতেই এগিয়ে গেলেন প্রশান্ত কিশোর

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু