ওপার বাংলায় একটুকরো কলকাতা, ৫০১টি প্রতিমা দেখতে দর্শনার্থীদের ভিড়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। মানুষ মেতে উঠেছে পুজোর আনন্দে। শুধু বাংলাতেই নয় পুজোর রেশ রয়েছে ওপার বাংলাতেও। জাত-ধর্ম ভেদাভেদ ভুলে সকলে দিকে দিকে মেতে উঠেছেন পুজোর আনন্দে। এপার বাংলার মণ্ডপগুলিতে ভিড়ে যেভাবে ছয়লাপ হয়েছে। বাংলাদেশের মণ্ডপগুলিতেও জনসমাগম। তেমনই শিকদার বাড়ির মন্দিরের ৫০১টি প্রতিমা দেখতে জনসমুদ্রের ঢল নেমেছে।

দর্শনার্থীদের পদচারনায় মুখরিত বাগেরহাটের শিকদার বাড়ির পূজা মণ্ডপ। হিন্দু পুরাণের চারটি যুগের দেব-দেবীদের নিয়ে ৫০১টি মূর্তি তৈরি করা হয়েছে। তা দেখতে দর্শনার্থীদের ঢল নেমেছে। যেন একটুকরো কলকাতার ছবি ফুটে উঠেছে ওপার বাংলায়।

দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ, আনসার ও র‌্যাব সদস্যরা দায়িত্বে রয়েছে। পুজো আয়োজকদের নিজস্ব ভলেন্টিয়ার টিম রয়েছে। তাঁরা ভিড় সামলাচ্ছেন। হাকিমপুর বিদ্যালয়ের সামনের রাস্তা থেকে মূল মন্দির পর্যন্ত প্রায় ১ কিমি রাস্তাসহ সমগ্র এলাকাজুড়ে উপচে পড়ছে ভিড়। সপরিবারে অনেকে এসেছেন ঠাকুর দেখতে। অনেকে প্রতিমার সঙ্গে নিজস্বী তুলতে ব্যস্ত।

শিকদার বাড়ি দুর্গাপূজার আয়োজক লিটন শিকদার বলেন, “আমার স্বর্গীয় বাবা দুলাল শিকদার ২০১০ সালে ১৫১টি প্রতিমা নিয়ে প্রথমবারের মতো দুর্গাপূজার আয়োজন করেন। এরপর থেকে প্রতিবছরই আমরা প্রতিমার সংখ্যা বৃদ্ধি করতে থাকি। ২০১৯ সালে ৮০১টি প্রতিমা নিয়ে আমরা দুর্গাপূজার আয়োজন করি। আমাদের এই পূজা দেখতে সারা বাংলাদেশ থেকে ভক্ত দর্শনার্থীরা আসেন। দেশের বাইরে থেকেও অনেক ভক্তরা আসেন। তবে করোনার কারণে আমরা গেল তিন বছর সীমিত পরিসরে পূজার আয়োজন করেছিলাম। এবছর সাড়ম্বরে আমরা দুর্গাপূজার আয়োজন করেছি। এবার ৫০১টি প্রতিমার মাধ্যমে আমরা সনাতন ধর্মের বিভিন্ন পৌরাণিক কাহিনী তুলে ধরেছি। দর্শনার্থীরাও অনেক খুশি হচ্ছেন”।

বাড়িতে থাকা আমলকি দিয়েই বানান দোকানের মতো ক্যান্ডি, রইল সহজ রেসিপি

ঘর গুছিয়ে নিলেন পোলার্ড, মুম্বইয়ের নতুন ব্যাটিং কোচ হলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার

খুনের মামলায় ‘বাহুবলী’ নেতা অনন্ত সিংহকে আত্মসমর্পণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

পুজোর ফুল তুলতে গিয়ে ২৩ তলা থেকে পড়ে মৃত্যু বাবা-ছেলের, নয়ডায় মর্মান্তিক ঘটনা

ঘূর্ণিঝড় অর্ণবের জেরে ধান-ফুলের চাষে বড়সড় ক্ষতির আশঙ্কা, মাথায় হাত চাষীদের

হলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত ‘স্টার ট্রেক’, ‘এক্স-ম্যান’-খ্যাত অভিনেতা প্যাট্রিক স্টুয়ার্ট

একাধিক বদল করছে ভারত ও নিউজিল্যান্ড, দেখে নিন চতুর্থ টি-২০-র সম্ভাব্য প্রথম একাদশ

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, আমেরিকায় মৃত ৩

সিরিয়ায় ভয়াবহ বন্যায় মৃত অন্তত ৫, নিহতদের মধ্যে চারজনই শিশু

নেপালের পর এবার ভুটানে হিমবাহের হ্রদ ভেঙে ভয়াবহ বন্যার আশঙ্কা! বিপদের মুখে উত্তরবঙ্গ

ঘূর্ণিঝড় অর্ণবের পর ফের নিম্নচাপ, শুক্রেও বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়!

সাতসকালে সাউথ সিটি কমপ্লেক্সের ২৭ তলায় আগুন, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন

২৯০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ, সাতসকালে রাজ্যের চার জায়গায় ইডি-র তল্লাশি

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন