আর সৌন্দর্য ছড়াবে না কৃষ্ণচূড়াগাছটি, মন ভার সকলের

গত বুধবার কৃষ্ণচূড়া গাছটি মূলসহ উপড়ে পড়ে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বছরের পর বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সামনে থাকা কৃষ্ণচূড়া গাছটি সৌন্দর্য ছড়িয়ে আসছিল। তার ফুলের সৌন্দর্য মুগ্ধ করেছিল পড়ুয়া থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মীদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এই গাছের প্রশংসা করেন।

অন্যান্য বছরের মতো এ বছরেও গাছটিতে সব ফুল ধরেছিল। ছড়াতে শুরু করেছিল সৌন্দর্য। কিন্তু বাধ সাধল গাছটির বয়স। গাছটির মূলে জীবাণু বাসা বেঁধেছে। দূর্বল হয়েছে মাটিও। যে গাছ একদিন মাটি ফুঁড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে  সকলের মন জয় করে নিয়েছিল, সেই গাছ মাটিতে লুটিয়ে পড়ে পরিশোধ করল। গত বুধবার বেলা সওয়া এগারোটা নাগাদ সবার প্রিয় এই কৃষ্ণচূড়া গাছটি মূলসহ উপড়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই দৃশ্য, যা দেখে সকলের মন খারাপ।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনের ছাদ থেকে তোলা ওই গাছের ছবির দিকে ভালো করে দেখলে দেখা যাবে সে বাংলাদেশের জাতীয় পতাকার আবহ তৈরি করে। চারিদিকে সবুজ গাছগাছালি। তার মধ্যে এক খণ্ড কৃষ্ণচূড়া গাছের ফুল। মাটিতেও পড়ে থাকত বহু ফুল। একটা মনোরম পরিবেশ তৈরি করত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারাই প্রবেশ করেছেন, তাদের সবার আকর্ষণ ছিল এই কৃষ্ণচূড়া গাছ।

ইদের কারণে গত বুধবার থেকে ছুটি হয়ে গিয়েছে ঢাকা বিশ্ববিদ্য়ালয়। সকলেই যে যার বাড়িতে চলে গিয়েছে। আর তাদের অজান্তে বুধবার আচমকাই ভেঙে পড়ে এই কৃষ্ণচূড়াগাছটি।  

আরও পড়ুন একসঙ্গে দুই প্রেমিকাকে বিয়ে করে ঘর বাঁধলেন ‘রোমিও’

আড়াইশো বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে নদিয়ার এই জমিদারবাড়ি, ঘুরে আসুন একদিনের ছুটিতে

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?