আগামিকাল ঢাকায় ফিরছে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানের রচয়িতার নিথর দেহ

শনিবার বেলা এগারোটার সময়ে গাফ্‌ফার চৌধুরীর মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অবশেষে প্রতীক্ষার অবসান। শেষ ইচ্ছে পূরণের উদ্দেশে আগামিকাল শনিবার ঢাকায় আনা হচ্ছে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা আবদুল গাফ্‌ফার চৌধুরীর (Abdul Gaffar Chowdhury) মরদেহ। সাধারণ মানুষকে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ দিতে প্রয়াত সাংবাদিক-গীতিকারের মরদেহ রাখা থাকবে শহিদ মিনারে (Shahid Minar)। তার পরে রাষ্ট্রীয় মর্যাদায় মিরপুরে শহিদ বুদ্ধিজীবিদের কবরস্থানে স্ত্রীর কবরের পাশেই সমহিত করা হবে।

গত ১৯ মে ভোর ৬টা ৪০ মিনিটে লন্ডনের বার্নেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি দিয়েছিলেন বিশিষ্ট সাংবাদিক ও কিংবদন্তি হয়ে ওঠা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা আবদুল গাফ্‌ফার চৌধুরী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। জীবদ্দশায় ঘনিষ্ঠ ও প্রিয়জনের কাছে বিশিষ্ট সাংবাদিক জানিয়েছিলেন, বিদেশের মাটিতে মৃত্যু হলেও জন্মভিটে বাংলাদেশের (Bangladesh) মাটিতেই যেন তাঁকে কবর দেওয়া হয়। প্রয়াত সাংবাদিকের ওই ইচ্ছের কথা জানতে পারার পরেই গাফ্‌ফার চৌধুরীর মরদেহ ঢাকায় ফেরানোর উদ্যোগ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিন বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আগামিকাল শনিবার বেলা এগারোটার সময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ২০২ বিমানে গাফ্‌ফার চৌধুরীর মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বাংলাদেশ সরকারের পক্ষে বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে মরদেহ গ্রহণ করবেন। দুপুর একটা থেকে বিকেল তিনটে পর্যন্ত প্রয়াত সাংবাদিকের মরদেহ কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। সেখানে তাঁকে গার্ড অব অনার দেওয়া হবে। বিকেল সাড়ে তিনটেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আবদুল গাফ্‌ফার চৌধুরীর নামাজে জানাজা হবে। বিকেল ৪টায় মরদেহ নিয়ে যাওয়া হবে জাতীয় প্রেস ক্লাবে। সেখানে সাংবাদিকরা শ্রদ্ধাজ্ঞাপন করবেন। বিকেল সাড়ে চারটের সময়ে মরদেহ নিয়ে যাওয়া হবে মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে। স্ত্রীর কবরের পাশেই সমাহিত করা হবে।

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার কংগ্রেস নেতা

তারাতলা দুর্ঘটনায় প্রাণ গেল ভাটপাড়ার শ্রমিকের, শোকের ছায়া এলাকায়

শুরুতেই চমক, সেরা পাঁচে ‘কুমকুম’, ‘পরশুরাম’-এর মুখে ছ্যাকা দিয়ে TRP-র শীর্ষে কে?

ভূমিকম্পের আগেই ভেনিজুয়েলার নাগরিকদের সতর্ক করেছিল গুগল!

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ IAS কৃষ্ণ গুপ্তা

মার্কিন কারাগার থেকে দেশবাসীকে ঐক্যের বার্তা দিলেন মাদুরো

২০০ কোটির আর্থিক তছরুপ মামলা: সুপ্রিম কোর্ট থেকে আবেদন প্রত্যাহার জ্যাকলিনের

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

আমিষপ্রেমীদেরও তাক লাগিয়ে দেবে এই মুচমুচে নিরামিষ ‘ফিশ ফ্রাই’, রইল সহজ রেসিপি

ক্যাফের স্বাদ এবার বাড়িতেই, সহজ উপকরণ দিয়েই তৈরি করুন স্ট্রবেরি প্যানকেক

বাড়িতে বানান রোনাল্ডোর পছন্দের খাবার ‘বাকালহাউ আ ব্রাস’, জেনে নিন রেসিপি