৯ বছরের শিশুকে ধর্ষণের পর নদীতে স্নান করিয়ে বাড়ি পৌঁছে দিল পড়শি ধর্ষক

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা:  রামিসা নামের ৮ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল গোটা বাংলাদেশ। দোষীর শাস্তির দাবিতে উঠেছে প্রতিবাদের ঝড়। এই আবহেই সামনে এসেছে আরও একটি চাঞ্চল্যকর খবর। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী সহিদ মিয়ার (৩৫) বিরুদ্ধে। চমকে যাওয়ার মতো বিষয় হল অভিযুক্ত ৯ বছরের শিশুকে ধর্ষণের পর নদীতে স্নান করিয়ে বাড়ি পৌঁছে দেয়। 

জানা গিয়েছে, শনিবার (২৩ মে) দুপুরে ধর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনার দিন রাতে নির্যাতিত ওই শিশুকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।  নির্যাতিতা শিশুটি সরাইল উপজেলার তেলিকান্দা উত্তর পাড়া গ্রামের বাসিন্দা।   ঘটনার পর থেকে  ওই এলাকার বাসিন্দা অভিযুক্ত সহিদ মিয়া পলাতক।  শিশুর পরিবার  জানিয়েছে তাঁদের মেয়ে শনিবার দুপুরে বাড়ির পাশে খেলা করছিল। সেই সময়ে  প্রতিবেশী সহিদ মিয়া তাকে চিপস কিনে দেওয়ার লোভ দেখিয়ে দূরে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।  এমনকি এই ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেয় অভিযুক্ত। কুকর্মের পর সহিদ নিজেই ওই শিশুকে নদীতে স্নান করিয়ে বাড়ির সামনে রেখে যায়। তারপর   শিশুকন্যা অসুস্থতা বোধ করলে  বিষয়টি প্রকাশ্যে আসে এবং   পরিবারের সদস্যরা শিশুটিকে হাসপাতালে ভর্তি করেন। 

আরও পড়ুন: দ্বিতীয় ময়নাতদন্তের পর ত্বিশা শর্মার মরদেহ তুলে দেওয়া হল পরিবারের হাতে

ঘটনা নিয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূইয়া বলেন, ৯৯৯-এর মাধ্যমে ধর্ষণের অভিযোগ পেয়ে অভিযুক্তকে গ্রেফতারের  চেষ্টা চলছ। ধর্ষণের ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ  মেলেনি বলেই জানা গিয়েছে। তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় পুলিশ দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। শিশুটির শারীরিক পরীক্ষা চলছে বলেই সূত্রের খবর। 

পালাবদল হতেই পুরুলিয়ায় চলল বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ দোকানপাট

সাঁকরাইলে তোলাবাজির অভিযোগে তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ ট্রাফিক হোমগার্ড গ্রেফতার

লক্ষ্য প্লে অফের টিকিট, মুম্বইকে ২০৬ রানের টার্গেট দিল রাজস্থান

অ্যাকশন-কমেডিতে বাজিমাত করার পর এবার এলিয়েন থ্রিলারে অক্ষয় কুমার

বাংলায় ‘সেকেন্ড বয়’ সিপিএম, ফলতা পুনর্নির্বাচনে জামানত জব্দ স্বঘোষিত পুষ্পার

মহিলাকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় আইনজীবীকে প্রকাশ্য রাস্তায় ধারালো অস্ত্রের কোপ

দ্বিতীয় ময়নাতদন্তের পর ত্বিশা শর্মার মরদেহ তুলে দেওয়া হল পরিবারের হাতে

‘দিদি নং ওয়ান’-এর শুটে শ্বেতা-রুবেল, তবে কী শো ছাড়লেন ‘সঞ্চালিকা’ রচনা?

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

‘‌সব অ্যারেস্ট হবে’‌, দুর্নীতির মারাত্মক অভিযোগ তুলে দাবি করলেন পঞ্চায়েতমন্ত্রী

৯ বছরের শিশুকে ধর্ষণের পর নদীতে স্নান করিয়ে বাড়ি পৌঁছে দিল পড়শি ধর্ষক

শুভেন্দুর কথা রাখল ফলতা, লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী দেবাংশু

নকল নথি বানিয়ে ভারতে বসবাস, হাওড়ায় গ্রেফতার বাংলাদেশি দম্পতি