আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বেপরোয়া করোনা সংক্রমণ, বিয়ে সহ সব সামাজিক অনুষ্ঠানে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশে করোনার সংক্রমণ বেলাগাম হওয়ায় আরও কড়া পথে হাঁটল স্বাস্থ্য মন্ত্রক। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিয়ে সহ সব ধরনের সামাজিক অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ‘যেভাবে দেশে করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে, তা যথেষ্টই উদ্বেগের বিষয়। সামাজিক অনুষ্ঠানে অবাধ মেলামেশার কারণে যাতে সংক্রমণ পরিস্থিতির অবনতি না হয়, তার জন্য্ই বিয়ে সহ সামাজিক অনুষ্ঠান আপাতত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।’

করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় গত ১৩ জানুয়ারি থেকে দেশে চালু হয়েছে বিধিনিষেধ। মাস্ক পরা যেমন বাধ্যতামূলক করা হয়েছে, তেমনই ধর্মীয়, রাজনৈতিক সভা-সমাবেশ এবং সামাজিক অনুষ্ঠানে জনসমাগমের ক্ষেত্রেও রাশ টানা হয়েছে। কিন্তু বিধিনিষেধ জারির পরেও গত পাঁচ দিন ধরে মারণ ভাইরাসের সংক্রমণ উদ্বেগ বাড়িয়ে চলেছে।

সংক্রমণ যাতে হু-হু করে না ছড়ায়, তার জন্য এবার বিয়ে সহ সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হলো। এদিন জেলা প্রশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের বলেন, ‘সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত বিয়ে সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। তাছাড়া স্থল,  সামুদ্রিক বন্দর সহ বিমানবন্দরে আরও কড়া নজরদারি চালাতে বলেছি। অনেক ক্ষেত্রেই কোয়ারেন্টাইন ঢিলেঢালা হচ্ছে। অনেকেই কোয়ারেন্টাইন না মেনে প্রকাশ্যে মেলামেলা করছেন ও ঘুরে বেড়াচ্ছেন। তাঁদের মাধ্যমেও অনেকে সংক্রমিত হন। এ বিষয়টিকেও মাথায় রাখতে বলা হয়েছে।’

Published by:

Share Link:

More Releted News:

হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে চটে লাল তারেক রহমান, দিল্লির দূতকে তলব করে কড়া বার্তা

৬ মে থেকে ফের বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে মোদি সরকার

‘‌ধর্ম যার‌ যার…’‌, মমতার শ্লোগান এবার তারেক রহমানের গলায়

জেল খাটতে কেমন লাগে? কৌতুহল থেকে ১১ বছরের নাবালককে খুন ৬ কিশোরের

বাংলাদেশে জঙ্গলরাজ, তারেক জমানার আড়াই মাসে ৪৬৪টি খুন ও ৬৬৬টি ধর্ষণ

বাংলাদেশে ‘জঙ্গি’ আছে? স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘নেই’, উল্টোসুর তারেকের তথ্য উপদেষ্টার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ