Loading live market data...
Loading active stocks...
Connecting...

উচ্চমাধ্যমিকে ৫০ শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত পড়ুয়া ফেল

বুধবার  বাংলাদেশের শিক্ষামন্ত্রী দীপু মনি (Dipu Mani) সাংবাদিক সম্মেলন করে এই তথ্য জানিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৫ থেকে একলাফে ৫০। গত বছর বাংলাদেশের ৫ টি  শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক পড়ুয়া একসঙ্গে ফেল (Fail) করেছিল। এবার সেই সংখ্যাটা দাঁড়িয়েছে ৫০এ। অর্থাৎ ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত পড়ুয়া (Students) ফেল (Fail) করেছে এ বছরের পরীক্ষায় (Examination)। বুধবার  বাংলাদেশের শিক্ষামন্ত্রী দীপু মনি (Dipu Mani) সাংবাদিক সম্মেলন করে ফলাফল প্রকাশ করেন। সেখানে এই তথ্য জানান তিনি।

বুধবার দুপুর সাড়ে ১২টায় রাজধানী ঢাকার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিক সম্মেলন করেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী দীপু মনি। সেখানে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এদিন শিক্ষামন্ত্রী জানান, এ বছর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় ৫০টি প্রতিষ্ঠানের সমস্ত পড়ুয়া ফেল করেছেন। এই ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের বেশিরভাগ দিনাজপুর শিক্ষা বোর্ডের বলে জানা গিয়েছে। এদিন শিক্ষামন্ত্রী তথ্য দিয়ে জানান, ২০২২ সালে এইচএসসি পরীক্ষায় মোট ৯ হাজার ১৩৯টি প্রতিষ্ঠানের পড়ুয়ারা অংশ নেয়। এর মধ্যে ১ হাজার ৩৩০ টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পড়ুয়া পাশ করলেও ৫০টি বিদ্যালয়ের কোনো পড়ুয়া পাশ করতে পারেনি। যে ৫০টি বিদ্যালয়ের একশো ভাগ ছাত্র ছাত্রী ফেল করেছে পরীক্ষায়। সেই বিদ্যালয়গুলির তালিকায় রয়েছে দিনাজপুর শিক্ষাবোর্ডের ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া রাজশাহীর ৯টি, ঢাকার ৮টি, যশোরের ৬টি, কুমিল্লার ৫টি এবং ময়মনসিংহের ৩টি প্রতিষ্ঠান।

উল্লেখ্য চলতি বছর পাশের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। জিপিএ-৫ পেয়ে পাশ করেছেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন। পাশের নিরিখে ছেলেদের টেক্কা দিয়েছে মেয়েরা। ছাত্রের চেয়ে ছাত্রী ২.৯৫ শতাংশ বেশি পাশ করেছে। যদিও গতবারের তুলনায় পাশের হার কমেছে নয় শতাংশের বেশি। গত বছর উচ্চমাধ্যমিকে পাশের হার ছিল ৯৫ দশমিক ২৬ শতাংশ।

বিয়ে বাড়িতে গিয়ে খুন বিজেপি নেতা, ৩ দিন পর খুনের অভিযোগ দায়ের ছেলের

যুবভারতীতে গোলহীন ড্র: কামিন্সের ব্যর্থতা ও লোবেরার ভুলে হাতছাড়া লিগ শীর্ষের সুযোগ

সুদর্শন-সুন্দরের জোড়া অর্ধশতরান, হায়দরাবাদকে ১৬৯ রানের লক্ষ্য দিল গুজরাত

পুলিশ অফিসার পাণ্ডেকে আজও খুঁজছেন শমীক ভট্টাচার্য, কারণ কী?

প্রোটেম স্পিকার হিসেবে শপথ তাপস রায়ের, শুক্রবার বিধানসভার অধ্যক্ষ নির্বাচন

তিলজলা অগ্নিকাণ্ডে পুলিশকে দ্রুত এফআইআর করার নির্দেশ মুখ্যসচিবের

বিজেপির বঙ্গ জয়ে মনোস্কামনা পূরণ, ‘দণ্ডি’ কেটে পুজো দিলেন বাঁশবেড়িয়ার বাসিন্দা

জিন্স পরা নিয়ে আপত্তি শ্বশুরবাড়ির! অভিমানে আত্মঘাতী গৃহবধূ

‘‌মেসিকাণ্ড খতিয়ে দেখে ব্যবস্থা নেব’‌, দায়িত্ব নিয়েই কড়া বার্তা নিশীথের

‘দুই বাংলার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাবে’, শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন এরশাদের ভাই

ভয়াবহ অগ্নিকাণ্ড তপসিয়ায়, বহুতলে ঝলসে মৃত ২, চিকিৎসাধীন আরও অনেকে

ভাঙড় থেকে গ্রেফতার মাও নেত্রী শ্রদ্ধা, কলকাতায় আত্মসমর্পণ মাধাই পাত্রের

‘রাজকন্যা’ সেজে কানের লাল গালিচায় ঝড় তুলবেন আলিয়া, ভাইরাল নায়িকার প্রথম লুক

নৈহাটিতে পরিত্যক্ত কোয়ার্টারে উদ্ধার বোমা! আতঙ্কে স্থানীয়রা