Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সীমান্তে নিহত নিরীহ বাংলাদেশিদের অপরাধী হিসেবে তকমা বিএসএফ ডিজি’র

সীমান্ত রক্ষী বাহিনীর ডিজি পর্যায়ের ৫২ তম সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছিলেন বিএসএফের মহাপরিচালক।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সীমান্তে নিরীহ বাংলাদেশিদের (Bangladeshi) গুলি চালিয়ে হত্যা করা নিয়ে মোটেও অনুতপ্ত নন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (Border Security Force) মহাপরিচালক (DG) পঙ্কজকুমার সিং (Pankajkumar Singh)। উল্টে সীমান্ত হত্যার পক্ষে সওয়াল করে বিএসএফের গুলিতে নিহত নিরীহ বাংলাদেশিদের অপরাধী (Criminal) হিসেবে আখ্যায়িত করলেন তিনি। বৃহস্পতিবার পিলখানায় সাংবাদিক সম্মেলনে সীমান্ত হত্যা নিয়ে এক প্রশ্নের জবাবে বিএসএফের ডিজি (BSF DG) বলেন, ‘সীমান্তের দুই পাশে ভাল-খারাপ দুই ধরনের লোকই আছেন। সীমান্তে খারাপ লোকেরাই নিহত হয়েছেন। যারা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। এর মধ্যে চোরাকারবারি, মাদক কারবারি ও পাচারকারী রয়েছেন।’ ইতিমধ্যেই ভারতীয় সীমান্ত বাহিনীর ডিজির দায়িত্বজ্ঞানহীন মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।

বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর (BGB) সদর দফতরে এদিন শেষ হয়েছে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর ডিজি পর্যায়ের ৫২ তম সম্মেলন। ওই সম্মেলনে যোগ দিতেই ঢাকায় এসেছেন বিএসএফের ডিজি। প্রথম দিন বৈঠকের মাঝে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। সীমান্ত সম্মেলনে সীমান্ত হত্যা বন্ধে আলোচনা সত্বেও নিরীহ মানুষের  রক্ত ঝরছে জানতে চাওয়া হলে পঙ্কজকুমার সিং বলেন, ‘সীমান্তে যারা মারা যাচ্ছে তারা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।’ কিসের ভিত্তিতে এ কথা বলছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘ঢাকা মেট্রোপলিটান পুলিশ, কলকাতা পুলিশ ও সীমান্তে কর্তব্যরত গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে সীমান্তে বিএসএফের গুলিতে নিহতদের  অপরাধী হিসেবে চিহ্নিত করি। সীমান্তে যাবতীয় অপরাধ দুই দেশের মাফিয়ারা নিয়ন্ত্রণ করেন।’

সীমান্ত হত্যার পক্ষে সওয়াল করতে গিয়ে বিএসএফের ডিজি বলেন, ‘শিশু ও নারী পাচারের সঙ্গে জড়িতরাই সীমান্ত অতিক্রম করেন। এখন পর্যন্ত সীমান্তে অনুপ্রবেশ ও চোরাকারবারি ঠেকাতে ৮৯ জন বিএসএফ সদস্য মারাত্মকভাবে আহত হয়েছেন।’

ফেসবুকের বিপ্লব জয় দিতে পারল না বামেদের, শূন্যের গেরো কাটাল ডোমকল

হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

‘থ্রি ইডিয়টস্’ সিক্যুয়ালে চমক, ফারহান, সারমান, আমিরের সঙ্গী হচ্ছেন এই তারকা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি

বিধানসভায় ফেরা অধরাই থাকল অধীরের

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

শনির দশা কাটাতে দলে ফিরছেন রোহিত? মুম্বই দিল বড় ইঙ্গিত

গণনায় কারচুপির অভিযোগে উত্তাল ক্যানিং-পূর্ব

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল