ঢাকার হোটেল থেকে উদ্ধার ডোমকলের বাসিন্দার নিথর‌ দেহ, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

Share:

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশের একটি হোটেলে অস্বাভাবিক মৃত্যু এক ভারতীয় নাগরিকের। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আকবর আলী মণ্ডল নামের ৩৮ বছর বয়সী যুবক। ঘটনাটি ঘটেছে ঢাকার মিরপুর ১০ নম্বর এলাকার একটি হোটেলে। জানা গিয়েছে মুর্শিদাবাদের ডোমকল থানার কাটা কোপরা গ্রামের বাসিন্দা আকবর।

জানা গিয়েছে গুরুতরো অসুস্থ হয়ে পড়েছিলেন আকবর আলী। পরে রহমান নামের এক ব্যক্তি ঢাকা মেডিকেলে নিয়ে গিয়েছিলেন। এই নিয়ে বন্ধু রহমান জানান, ভারতীয় নাগরিক আকবরসহ ৬ বন্ধু  মিরপুরের একটি হোটেলে গিয়ে ওঠেন। ঘুমের মধ্যে আকবর অচেতন হয়ে পড়েন। তাঁকে সঙ্গে সঙ্গে মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে অবস্থার কোন উন্নতি না হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। রাতের দিকে তাঁর অবস্থার আরও অবনতি হয়। রাত চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তবে বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে বাংলাদেশ পুলিশ। এই নিয়ে এসআই শামসুন্নাহার জানান, ভারতীয় নাগরিকের ময়নাতদন্ত করা হচ্ছে। সেই রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে। তবে পুরো বিষয়টি ভাল করে খতিয়ে দেখা হচ্ছে।

এই নিয়ে মৃতের বন্ধু রহমান  জানান, আকবর আলী এলাকায় কৃষি কাজ করতেন। ভারতে আমার মায়ের চিকিৎসার জন্য গেলে সব ধরনের সাহায্য করতেন তারা। সেই সূত্রে তাদের সঙ্গে বন্ধুত্ব হয়। শুক্রবার তারা ৬ জন মিলে বাংলাদেশে বেড়াতে আসেন এবং মিরপুর ১০ নম্বরের ওই আবাসিক হোটেলে ওঠেন। সেখানেই তিনি অসুস্থ হয়ে পড়েন।

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে