একুশে বইমেলায় বোমা হামলা চালানোর হুমকি নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের

বৃহস্পতিবারই বাংলা আকাদেমির পক্ষ থেকে শাহবাগ থানায় এ বিষয়ে একৃটি মামলা দায়ের করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: একুশে বইমেলায় বোমা হামলা চালানোর হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম। মেলার আয়োজক তথা বাংলা আকাদেমির মহাপরিচালক নুরুল হুদার কাছে ওই হুমকি চিঠি পাঠানো হয়েছে। বোমা হামলার হুমকি চিঠি পাওয়ার বিষয়টি জানাজানি হতেই আতঙ্কিত হয়ে পড়েছেন মেলায় অংশগ্রহণকারী প্রকাশক ও বিভিন্ন স্টলের কর্ণধাররা। বৃহস্পতিবার রাতেই বাংলা আকাদেমির পক্ষ থেকে এ বিষয়ে শাহবাগ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পেয়েই তদন্তে নেমেছে পুলিশ। সত্যিই চিঠিটি নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম পাঠিয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।

একুশে বইমেলায় বিগত কয়েক বছরে একাধিকবার জঙ্গি হামলা হয়েছে। ব্লগার অভিজি‍ৎ রায় ও প্রখ্যাত লেখক হুমাযুন আজাদের উপরে প্রাণঘাতী হামলাও চালিয়েছে জঙ্গি সংগঠনের সদস্যরা। যার ফলে মেলার নিরাপত্তা আগের চেয়ে অনেক জোরদার করা হয়েছে। চলতি বছরে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। গত পয়লা ফেব্রুয়ারি শুরু হয়েছে মেলা। আগামী ২৮ ফেব্রুয়ারি শেষ হচ্ছে। কার্যত মেলার শেষ লগ্নে এসে বোমা হামলার চিঠিতে আতঙ্ক ছড়িয়েছে।

বাংলা আকাদেমির মহাপরিচালক নুরুল হুদাকে বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছেন নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের মাওলানা মোহাম্মদ সাইদুল ইসলাম। চিঠিতে লেখা হয়েছে, ‘রাজধানীর যাত্রাবাড়ী এলাকার দুটি হোটেলে অসামাজিক কার্যকলাপ চলে। এগুলি বন্ধ না হলে অমর একুশে বইমেলায় বোমা হামলা চালানো হবে।’ চিঠি  পেয়েই শাহবাগ থানাকে পুরো বিষয়টি জানান বাংলা আকাদেমির নিরাপত্তা আধিকারিক মহম্মদ জাহাঙ্গির আলম। রাতে ঢাকা মহানগর পুলিশের রমনা ডিভিশনের ডেপুটি কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ জানিয়েছেন, ‘আনসার আল ইসলামের হুমকি চিঠি পাওয়ার পরেই গোয়েন্দা শাখা সহ সন্ত্রাস দমন শাখাকে বিশেষ সতর্ক করে দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে,  গত ২০ ফেব্রুয়ারি খিলগাঁও ডাক ঘর থেকে চিঠিটি পোস্ট করা হয়েছিল।’

পুরনো শত্রুতার জেরে পুরুষ যৌনকর্মীকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার অভিযুক্ত

মুজাফফরাবাদের কাছে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার, মৃত ২১

সন্ধ্যা হলেই মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে? বানিয়ে ফেলুন ক্রিস্পি ক্যালামারি রিংস

যানজট নিয়ন্ত্রণে পুরুলিয়া বড় পদক্ষেপ, চালু অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে দুর্যোগ! হার মানবে ছাতা, জারি লাল সতর্কতা

পিতৃহারা অনুজয় চট্টোপাধ্যায়, কান্নায় ভেঙে পড়লেন ‘দ্য একেন’-খ্যাত অভিনেতা

যৌতুকে বুলেট ও ২ লক্ষ টাকা না মেলায় রণক্ষেত্র, বিয়ের মণ্ডপেই হাতাহাতি বর-কনেপক্ষের

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

মুম্বই এয়ারপোর্টে যাত্রীদের বসা আটকাতে বেঞ্চে জল ঢাললেন কর্মী, নেপথ্যে কী কারণ?

আর মাত্র কয়েকদিন পরেই শুরু মহারণ, বিশ্বকাপে প্রথম পাকিস্তানের মুখোমুখি হবে ভারত

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ সদস্য স্বপন সমাদ্দার গ্রেফতার