জেল থেকে ছাড়া পেলেন জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বদলা নিতে ভারতের মাটিতে বিভিন্ন নাশকতা কর্মকাণ্ড চালানোর উদ্দেশে একাধিক জঙ্গিকে জেল থেকে ছাড়তে শুরু করল মুহাম্মদ ইউনূসের সরকার। সেই তালিকায় সর্বশেষ সংযোজন আন্তর্জাতিক সন্ত্রাসী ওসামা বিন লাদেনের ঘনিষ্ঠ তথা আল কায়েদার বাংলাদেশি শাখা আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিমউদ্দিন রাহমানি। আজ সোমবারই ঢাকার কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন ভারতের গোয়েন্দাদের রাতের ঘুম ছুটিয়ে দেওয়া কুখ্যাত সন্ত্রাসী।

ভারত ও বাংলাদেশে জঙ্গি মডিউল তৈরি করে একাধিক নাশকতা চালানোর মূল পাণ্ডা মুফতি জসিমউদ্দিনকে ২০১৩ সালের ১২ অগস্ট গ্রেফতার করেছিল র‍্যাব। বিখ্যাত ব্লগার বা মুক্তমনা লেখক হিসাবে পরিচিত আহমেদ রাজীব হায়দার, আসিফ মহিউদ্দিন, অভিজিৎ রায়, ওয়াসিকুর রহমান, অনন্ত বিজয় দাস এবং একেএম শফিউল ইসলাম সহ বেশ কয়েকজনকে খুনের ঘটনায় সরাসরি জড়িত ছিল আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি)। বগুড়ার সদর থানার খাজুরতোলা গ্রামের নূর মহম্মদের ছেলে জসিমউদ্দিন পেশাগত জীবনে রাজধানী ঢাকার হাতেমবাগ মসজিদের ইমাম ছিলেন। ওই মসজিদে থেকেই বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন নাশকতামূলক কাজকর্ম চালাতেন।

বাংলাদেশের গোয়েন্দাদের চোখ ফাঁকি দিতে এবিটি’র নামে একটি ওয়েবসাইট তৈরি করেছিলেন। ওই ওযেবসাইটের সার্ভার ছিল পাকিস্তানে। পশ্চিমবঙ্গের বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের পিছনেও আনসারুল্লাহ বাংলা টিমের হাত থাকার প্রমাণ পেয়েছিলেন ভারতীয় গোয়েন্দারা। এক সময়ে বাংলাদেশ থেকে পালিয়ে সোজা আল কায়েদার ঘাঁটিতে পৌঁছে সশস্ত্র প্রশিক্ষণও নিয়েছিলেন জসিমউদ্দিন। পরে দেশে ফিরে ২০০৩ সাল থেকেই জঙ্গিবাদের প্রচার শুরু করেন। ২০০৮ সালে তার বিরুদ্ধে প্রথম সন্ত্রাসবিরোধী মামলা দায়ের হয়। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার রেজাউল করিম জানিয়েছেন, শেখ হাসিনা জমানায় জসিমউদ্দিনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে চারটি মামলা দায়ের হয়েচিল। তিনটি মামলা আগেই প্রত্যাহার করেছিল মুহাম্মদ ইউনূসের সরকার। বাকি মামলায় রবিবার আনসারুল্লাহ বাংলা টিমের প্রধানের জামিন মঞ্জুর করেছে ঢাকা আদালত। জামিনের কাগজপত্র যাচাই করে সকাল এগারোটা নাগাদ জসিমউদ্দিনকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে