দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আয় বহির্ভূত সম্পত্তি মামলায় খালেদার পুত্র ও পুত্রবধূর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আয় বহির্ভূত সম্পত্তি মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত। আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান ওই পরোয়ানা জারি করেছেন। দুজনকে গ্রেফতার করা সম্ভব হল কিনা, তা আগামী ৫ জানুয়ারির মধ্যে আদালতের গোচরে আনারও নির্দেশ দেওয়া হয়েছে। যদিও তারেক ও তাঁর স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পিছনে রাজনৈতিক প্রতিহিংসা দেখছেন বিএনপি নেতারা।

আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির কারণে ১৫ বছর আগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, তাঁর স্ত্রী জোবায়দা ও তাঁর শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। পরের বছর তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলা বাতিলের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তারেকের স্ত্রী জোবায়দা রহমান। চূড়ান্ত শুনানি শেষে ২০১৭ সালের ১২ এপ্রিল হাইকোর্ট তাঁর আবেদন খারিজ করে দেয়। সেই সঙ্গে আট সপ্তাহের মধ্যে জোবায়দাকে বিচারিক আদালতে উপস্থিত হওয়ার নির্দেশও দেওয়া হয়।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে একই বছর লিভ টু আপিল করেন জোবায়দা। কীভাবে একজন পলাতক আসামি মামলা খারিজের আবেদনপত্রে স্বাক্ষর করলেন তা নিয়ে প্রশ্ন ওঠে। গত ১৩ এপ্রিল জোবায়দার আর্জি খারিজ করে দেয় আপিল বিভাগ। সেই সঙ্গে অবিলম্বে আদালতে আত্মসমর্পণের নির্দেশও দেওয়া হয়।

Published by:

Share Link:

More Releted News:

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ