পাক সেনার বিরুদ্ধে লড়াইয়ের মূল্য! বিজয় দিবসের আগের রাতে মুক্তিযোদ্ধার কবরে আগুন

Share:

আন্তর্জাতিক ডেস্ক : মুক্তিযুদ্ধের সময় পাক সেনার বিরুদ্ধে লড়াই করেছিলেন মুক্তিযোদ্ধারা। বিজয় দিবসের আগের রাতে তেমনই এক মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান খানের কবরে আগুন লাগানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। যাঁদের প্রাণের বিনিময়ে আজ দেশ স্বাধীন হয়েছে, তাঁদেরই আজ এইভাবে মূল্য চোকাতে হচ্ছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শরীয়তপুরে।

মুক্তিযুদ্ধের সময় দেশকে স্বাধীন করতে পাক সেনার বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করেছিলেন মুক্তিযোদ্ধারা। হাসিনার আমলে তাঁদের মুক্তিযোদ্ধা হিসেবে সম্মান দেওয়া হতো। কিন্তু হাসিনা সরকারের পতনের পর থেকেই আতঙ্কে দিন কাটাতে শুরু করেন মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবার। কখনও তাঁদের হত্যা করা, কখনও ভয় দেখানোর কাজ করা হতো। এবার বিজয় দিবসের আগেই মুক্তিযোদ্ধার কবরে আগুন লাগানোর মত কাজ করল দুষ্কৃতীরা। শরীয়তপুর সদর উপজেলার নিয়ামতপুর গ্রামে এক বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আগুন লাগিয়ে দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা আ. মান্নান খানের পরিবারের সদস্যরা। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যদের নজরে আসে বিষয়টি। সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হয়েছে প্রশাসন ও মুক্তিযোদ্ধাদের।

সূত্রের খবর, ২০১০ সালে বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় আব্দুল মান্নান খানের। স্ত্রী ও চার সন্তান রয়েছে তাঁর। রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে কবর দেওয়া হয়েছিল। দীর্ঘ ১৫ বছর ধরে কবরটি সুরক্ষিত ছিল। কিন্তু আচমকাই সোমবার রাতে সেই কবরের ওপরে বামলা চালানো হয়। এই ঘটনা কে বা কারা ঘটিয়েছে তা জানা যায়নি। প্রতি বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয়। এদিন সকালেই কবরে আগুন দেখতে পেয়ে চিৎকার করে ওঠেন আব্দুল মান্নান খানের স্ত্রী। খবর দেওয়া হয়েছে পুলিশে। তদন্ত করে অভিযুক্তদের খোঁজ চালাচ্ছেন তদন্তকারী অফিসাররা।

মায়ের গর্ভেই সন্তানের চোখে ছানি! কোন কারণে বাড়ছে এই ঝুঁকি?

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

নীরবতাও জীবনে ডেকে আনে বিপর্যয়, জেনে রাখুন লক্ষণগুলো

সকাল শুরু হচ্ছে তাড়াহুড়োয়? যোগব্যায়ামের এই সহজ রুটিনে বাড়তে পারে এনার্জি

শুক্র-শনির মিলনে নবপঞ্চম যোগের সৃষ্টি, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

চন্দ্র-কেতুর মিলনে কাল সর্প যোগ, আগামী ১৪ দিন জীবন তছনছ হয়ে যাবে ৪ রাশির জাতকদের

পুরনো অভ্যাস চাপে ফেলবে, রাস্তায় গাড়ি নিয়ে বেরোবেন না, পরিবারে নতুন অতিথির আগমন

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের