ডেঙ্গু নিয়ে আগামী তিন সপ্তাহ সাবধান থাকতে পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরে রাজ্যে ডেঙ্গুর প্রকোপ কিছুটা কম রয়েছে। রাজ্য সরকারের সচেতনতা ও নজরদারির জেরে ডেঙ্গু মাথাচাড়া দিতে পারেনি। তবে পরিস্থিতি এখনও হাতের মধ্যে আসেনি। কারণ আগামী তিন সপ্তাহ ডেঙ্গুর স্পাইকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমনটাই মনে করছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তাই এই তিন সপ্তাহ অর্থাৎ অক্টোবরের শেষ ও নভেম্বরের প্রথম দুই সপ্তাহ ডেঙ্গু নিয়ে সকলকে সতর্ক থাকার কথা বলেছেন তিনি। স্বাস্থ্য দফতরের আধিকারিক ও সাধারণ মানুষকে এই বার্তাই দিয়েছেন তিনি।

আজ, সোমবার ডেঙ্গু নিয়ে স্বাস্থ্যভবনে বৈঠকে বসেছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্যদফতরের কর্তারা ও স্বাস্থ্যসচিব। বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ডেঙ্গুর সংক্রমণ বৃদ্ধির মূল সময় বা স্পাইক পর্ব এখন সবে শুরু হয়েছে। অক্টোবরের শেষ সপ্তাহ এবং নভেম্বরের প্রথম দু’সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে ডেঙ্গু মোকাবিলায় কার্যকর পদক্ষেপ করা গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে ।তাই আগামী কয়েক সপ্তাহ ডেঙ্গু প্রতিরোধে বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য। হটস্পট এলাকাগুলিতে নজরদারি, সংক্রমণ নিয়ন্ত্রণ এবং প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলার উপর জোর দেওয়া হবে।’

আরও পডুন: পুরভোট নিয়ে রণকৌশল সাজাতে বৃহস্পতিতে বৈঠকে বসছেন শুভেন্দু, উপস্থিত থাকবেন শমীক-সুকান্ত

চলতি বছরে এখনও পর্যন্ত রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ১২ হাজার। তার মধ্যে কলকাতায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২৫। কলকাতা পুরসভার ৬, ২, ১৬, ৭৭, ১০৯, ১১৬ এবং ১১৭ নম্বর ওয়ার্ডে বিশেষ নজরদারি চালানো হচ্ছে স্বাস্থ্য দফতরের তরফে। হাওড়ায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩২। ওই জেলার ডোমজুড়ের বাঁকড়া-১ পঞ্চায়েত এলাকাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। কারণ সেখানেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সর্বাধিক। গোটা পরিস্থিতির উপর নজরদারি চালাচ্ছে স্বাস্থ্য দফতর। বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘রাজ্যে নতুন করে ৯০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা ২৮৪। তাঁদের মধ্যে ৬ জনের অবস্থা সঙ্কটজনক। এখনও পর্যন্ত চলতি বছরে ডেঙ্গুতে ১৫ জনের মৃত্যু হয়েছে।’

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩