চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু ডিসেম্বরেই, সুখবর দিলেন রেলমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃদীর্ঘ প্রতীক্ষার অবসান, কলকাতার মেট্রো যাত্রীদের জন্য সুখবর। চালু হতে চলেছে বেলেঘাটা থেকে চিংড়িহাটা হয়ে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা। আর এই বহু প্রতীক্ষিত পরিষেবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার সাঁতরাগাছিতে রেলের একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে এমনটাই ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ডিসেম্বরের আগেই এই রুটে যাত্রী পরিষেবা চালু হওয়ার সম্ভাবনাও উঠে এসেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্যে।

দীর্ঘদিন ধরে চিংড়িহাটায় মেট্রো নির্মাণের কাজ আটকে থাকায় অরেঞ্জ লাইনের এই অংশের পরিষেবা চালু করা সম্ভব হয়নি। তবে নতুন সরকার ক্ষমতায় আসার পর সেই জট কাটিয়ে নির্মাণকাজ শেষ হয়েছে। ইতিমধ্যেই বেলেঘাটা থেকে সেক্টর ফাইভের আইটি সেন্টার স্টেশন পর্যন্ত মেট্রোর ট্রায়াল রান শুরু হয়েছে। ফলে এবার যাত্রী পরিষেবা চালুর অপেক্ষায় রয়েছেন শহরবাসী। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরেই এই বহু প্রতীক্ষিত মেট্রো পরিষেবার উদ্বোধন হবে। সেই উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর দফতরের কাছে সময় চাওয়া হয়েছে। তাঁর সম্মতি মিললেই উদ্বোধনের দিনক্ষণ চূড়ান্ত করা হবে। চিংড়িহাটায় নির্মাণকাজের জট কাটানোর জন্য বর্তমান রাজ্য সরকারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি পূর্বতন তৃণমূল সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর অভিযোগ, আগের সরকার মেট্রো প্রকল্পের কাজে বাধা দিয়েছিল।

আরও পড়ুনঃ হাড়োয়ায় ক্লাব দখলকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ, জখম একাধিক

অন্যদিকে, ডিসেম্বরের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলির আগেই মেট্রো পরিষেবা চালু করার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, ডিসেম্বর থেকে ফিল্ম ফেস্টিভ্যাল, প্রবাসী ভারতীয় সম্মেলন এবং বিশ্ব এনার্জি সম্মেলনের মতো একাধিক কর্মসূচি শুরু হবে। তার আগেই এই রেল প্রকল্পের উদ্বোধন করতে চান তাঁরা। তাই প্রধানমন্ত্রীর কাছ থেকে তারিখ নিয়ে উদ্বোধন সম্পন্ন করার জন্য রেলমন্ত্রীকে অনুরোধ করেছেন তিনি। উল্লেখ্য, সেক্টর ফাইভের আইটি সেন্টার স্টেশনটি ইস্ট-ওয়েস্ট মেট্রোর সেক্টর ফাইভ স্টেশনের পাশেই অবস্থিত। ফলে অরেঞ্জ লাইনের এই অংশে পরিষেবা চালু হলে গ্রিন লাইনের সঙ্গে মেট্রো সংযোগ আরও সহজ হবে।

ধর্মীয় অবমাননার মিথ্যা অভিযোগে এবার বাংলাদেশে গ্রেফতার হিন্দু পুলিশ কর্মী

দুঃসংবাদ ৪ রাশির জাতকদের, বুধের অস্তের কারণে নেমে আসছে অর্থ সঙ্কট

রাহুর নক্ষত্রে সূর্যের গোচর, ধনতেরাস পর্যন্ত সুসময় ৫ রাশির জাতকদের

আট বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুনের পর নদীতে ছুড়ে ফেলল বাবা, কারণ শুনলে চমকে যাবেন

ডেঙ্গু নিয়ে আগামী তিন সপ্তাহ সাবধান থাকতে পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

‘করওয়া চৌথ’-এ বক্রী পাঁচ গ্রহ, ৪ রাশির জাতকদের জীবনে দুর্দিনের শুরু

৬০ বছরের পুরনো মন্দিরের জমি দখল করে চাষাবাদ জামায়াত নেতার

পুরভোট নিয়ে রণকৌশল সাজাতে বৃহস্পতিতে বৈঠকে বসছেন শুভেন্দু, উপস্থিত থাকবেন শমীক-সুকান্ত

সোশ্যাল মিডিয়ায় ২১ লক্ষের বেশি ফলোয়ার, গ্রামপ্রধান পদে লড়ে মাত্র ৩৩টি ভোট পেলেন নেটপ্রভাবী

ডিলিমিটেশন বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের, কলকাতা পুরসভায় আদৌ ভোট হবে?

লাইসেন্সের বিনিময়ে স্কুলের কাছ থেকে ১০০ কোটি ঘুষ! গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী

চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু ডিসেম্বরেই, সুখবর দিলেন রেলমন্ত্রী

আচমকা কেন গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার হুঁশিয়ারি দিলেন কৌস্তভ বাগচি!

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলবেন মুস্তাফিজুর রহমান, বিসিবির কাছে NOC চেয়ে আর্জি