সোশ্যাল মিডিয়ায় ২১ লক্ষের বেশি ফলোয়ার, গ্রামপ্রধান পদে লড়ে মাত্র ৩৩টি ভোট পেলেন নেটপ্রভাবী

Share:

নিজস্ব প্রতিনিধি: ভিড় মানেই যে ভোট নয়, তা হাড়ে-হাড়ে টের পেলেন সমাজমাধ্যমে সাড়া ফেলে দেওয়া নেটপ্রভাবী ওমপ্রকাশ বিষ্ণোই। ইস্টাগ্রাম, ইউটিউব ও ফেসবুক মিলিয়ে তাঁর ফলোয়ারের সংখ্যা ২১ লাখেরও বেশি। অথচ সদ্য সমাপ্ত রাজস্থানের  পঞ্চায়েত নির্বাচনে যোধপুর জেলার ‘ইন্দো কি ঢানি’ গ্রাম পঞ্চায়েতে সরপঞ্চ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র ৩৩টি ভোট পেয়েছেন তিনি। রাজস্থান পঞ্চায়েত ভোটের প্রথম পর্যায়ের ফলাফল ঘোষণা করা হয়েছে। ১৬টি জেলার ৩,৩১৪টি গ্রাম পঞ্চায়েতে সরপঞ্চ, উপ-সরপঞ্চ এবং ২৮,৬৮২ জন ওয়ার্ড পঞ্চ নির্বাচিত হয়েছেন।

মরুরাজ্য রাজস্থানে সোশ্যাল মিডিয়ার অন্যতম জনপ্রিয় মুখ ওমপ্রকাশ বিষ্ণোই। ইনস্টাগ্রামে তাঁর ১৪ লাখেরও বেশি, ফেসবুকে প্রায় ২ লাখ ৩২ হাজার এবং ইউটিউবে প্রায় ৫ লাখ অনুসারী বা সাবস্ক্রাইবার রয়েছে। যোধপুর জেলার ‘ইন্দো কি ঢানি’ গ্রাম পঞ্চায়েতে সরপঞ্চ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে নেমছিলেন। ভোটের প্রচারে তিনি মাদকাসক্তি দূর করার বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছিলেন। এমনকি নিজের নির্বাচনী কার্যালয়কে নেশাজাতীয় দ্রব্যমুক্ত রেখেছিলেন। তবে ভোটপ্রচারে ভিড় জমাতে পারলেও জনমতকে নিজের দিকে টানতে পারেননি। যে গ্রামে সরপঞ্চ পদে লড়েছিলেন বিষ্ণোই সেখানে ১ হাজার ৬০০ জন  ভোটারের মধ্যে মাত্র ৩৩ জন তাঁর পক্ষে ভোট দিয়েছেন। আর ওই ৩৩জনই ছিলেন তাঁর পরিবারের সদস্য।

তবে ভোট রাজনীতিতে প্রথমবার পা রেখে ব্যর্থ হলেও হতাশায় ভেঙে পড়েননি বিষ্ণোই। নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো আপলোড করেছেন। ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, নবনির্বাচিত সরপঞ্চের বাড়িতে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন বিষ্ণোই।যেখানে তাঁকে ঐতিহ্যবাহী রাজস্থানি পাগড়ি পরিয়ে স্বাগত জানানো হয়।

ধর্মীয় অবমাননার মিথ্যা অভিযোগে এবার বাংলাদেশে গ্রেফতার হিন্দু পুলিশ কর্মী

দুঃসংবাদ ৪ রাশির জাতকদের, বুধের অস্তের কারণে নেমে আসছে অর্থ সঙ্কট

রাহুর নক্ষত্রে সূর্যের গোচর, ধনতেরাস পর্যন্ত সুসময় ৫ রাশির জাতকদের

আট বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুনের পর নদীতে ছুড়ে ফেলল বাবা, কারণ শুনলে চমকে যাবেন

ডেঙ্গু নিয়ে আগামী তিন সপ্তাহ সাবধান থাকতে পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

‘করওয়া চৌথ’-এ বক্রী পাঁচ গ্রহ, ৪ রাশির জাতকদের জীবনে দুর্দিনের শুরু

৬০ বছরের পুরনো মন্দিরের জমি দখল করে চাষাবাদ জামায়াত নেতার

পুরভোট নিয়ে রণকৌশল সাজাতে বৃহস্পতিতে বৈঠকে বসছেন শুভেন্দু, উপস্থিত থাকবেন শমীক-সুকান্ত

সোশ্যাল মিডিয়ায় ২১ লক্ষের বেশি ফলোয়ার, গ্রামপ্রধান পদে লড়ে মাত্র ৩৩টি ভোট পেলেন নেটপ্রভাবী

ডিলিমিটেশন বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের, কলকাতা পুরসভায় আদৌ ভোট হবে?

লাইসেন্সের বিনিময়ে স্কুলের কাছ থেকে ১০০ কোটি ঘুষ! গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী

চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু ডিসেম্বরেই, সুখবর দিলেন রেলমন্ত্রী

আচমকা কেন গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার হুঁশিয়ারি দিলেন কৌস্তভ বাগচি!

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলবেন মুস্তাফিজুর রহমান, বিসিবির কাছে NOC চেয়ে আর্জি