পুরভোট নিয়ে রণকৌশল সাজাতে বৃহস্পতিতে বৈঠকে বসছেন শুভেন্দু, উপস্থিত থাকবেন শমীক-সুকান্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনেই পুরভোট। সেই কথা মাথায় রেখে রণকৌশল ও প্রার্থী পদ ঠিক করতে আগামী বৃহস্পতিবার নবান্নে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনটাই বিজেপি সূত্রে খবর। সেই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে কলকাতা পুরভোটের ইনচার্জ সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, তাপস রায়, কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশলদের। সূত্রের খবর, পুরভোট নিয়ে শুভেন্দুর সঙ্গে বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে উত্তর ও দক্ষিণ কলকাতার দুই এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও মালা রায়ের। এখানেই রাজনৈতিক মহলের জল্পনা। আচমকা সুদীপ-মালাদের সঙ্গে কলকাতা পুরভোট সংক্রান্ত বৈঠকে কেন বসছেন শুভেন্দু? তাহলে কী এনসিপিআই-র সঙ্গে কলকাতা পুরভোটে জোট হচ্ছে? সেই প্রশ্নের উত্তর অবশ্য পাওয়া যায়নি। রাজনৈতিক মহলের ধারণা, সেটা সময় এলে সবটা পরিষ্কার হয়ে যাবে।

আরও পডুন: ৬০ বছরের পুরনো মন্দিরের জমি দখল করে চাষাবাদ জামায়াত নেতার

কলকাতা পুরসভায় প্রার্থী পদে আবেদনের জন্য আজ, সোমবার পর্যন্ত ড্রপ বক্স দলীয় কার্যালয়ে রেখেছিল বিজেপি। সেই ড্রপ বক্সে ইচ্ছুক প্রার্থীদের ঝাড়াই-বাছাই করে প্রার্থী করা হতে পারে। বিজেপির তরফে আগেই জানানো হয়েছে, পুরসভায় প্রার্থী হতে গেলে স্বচ্ছ ভাবমূর্তি, জেতার ক্ষমতা, দুর্নীতিমুক্ত হতে হবে। তবে দলের নেতা-কর্মীরা অগ্রাধিকার পাবে। এনসিপিআই-য়ের সঙ্গে জোট নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছেন কলকাতা পুরভোটে বিজেপির ইনচার্জ সুকান্ত মজুমদার। কলকাতা পুরসভায় ডিলিমিটেশন হওয়ার পর ২০৯টি আসন দাঁড়িয়েছে। সেই সবকটি আসনে ঠিকঠাক স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী ঠিক করাটাই এখন চ্যালেঞ্জ বিজেপির কাছে। সঙ্গে সূত্রের খবর, ৩৪ জন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর প্রার্থী হতে চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন। তাঁরা বিজেপির টিকিটে পুরভোটে দাঁড়াতে চাইছেন। সেই সিদ্ধান্তও বৃহস্পতিবারের বৈঠকে নেওয়া হবে বলে গেরুয়া শিবির সূত্রে খবর।

সুখের ঘুমেই কমছে আয়ু? অতিরিক্ত ঘুম ডেকে আনছে অকালমৃত্যুর ঝুঁকি

‘এসআইআরের সিদ্ধান্ত জ্ঞানেশের একার নয়’, সুপ্রিম কোর্টকে জানাল নির্বাচন কমিশন

পড়শির থেকে ৪ জিনিস ধার করেন? সংসারে কোন অমঙ্গল ডেকে আনছেন জানেন…

ধর্মীয় অবমাননার মিথ্যা অভিযোগে এবার বাংলাদেশে গ্রেফতার হিন্দু পুলিশ কর্মী

দুঃসংবাদ ৪ রাশির জাতকদের, বুধের অস্তের কারণে নেমে আসছে অর্থ সঙ্কট

রাহুর নক্ষত্রে সূর্যের গোচর, ধনতেরাস পর্যন্ত সুসময় ৫ রাশির জাতকদের

আট বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুনের পর নদীতে ছুড়ে ফেলল বাবা, কারণ শুনলে চমকে যাবেন

ডেঙ্গু নিয়ে আগামী তিন সপ্তাহ সাবধান থাকতে পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

সোশ্যাল মিডিয়ায় ২১ লক্ষের বেশি ফলোয়ার, গ্রামপ্রধান পদে লড়ে মাত্র ৩৩টি ভোট পেলেন নেটপ্রভাবী

ডিলিমিটেশন বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের, কলকাতা পুরসভায় আদৌ ভোট হবে?

লাইসেন্সের বিনিময়ে স্কুলের কাছ থেকে ১০০ কোটি ঘুষ! গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী

পুরভোট নিয়ে রণকৌশল সাজাতে বৃহস্পতিতে বৈঠকে বসছেন শুভেন্দু, উপস্থিত থাকবেন শমীক-সুকান্ত

চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু ডিসেম্বরেই, সুখবর দিলেন রেলমন্ত্রী

আচমকা কেন গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার হুঁশিয়ারি দিলেন কৌস্তভ বাগচি!