ধর্মীয় অবমাননার মিথ্যা অভিযোগে এবার বাংলাদেশে গ্রেফতার হিন্দু পুলিশ কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ: তাঁর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে ধর্ম নিয়ে অবমাননাকর পোস্ট করা হয়েছে বলে থানায় অভিযোগ করেছিলেন সুনামগঞ্জের তাহিরপুরের বাসিন্দা কৃপেশচন্দ্র রায়। যিনি পুলিশ বাহিনীতে কর্মরত ছিলেন। নিরাপত্তা চেয়ে থানায় জিডিও করেছিলেন। কিন্তু তাতে লাভ হয়নি। মৌলবাদীদের চাপে সোমবার (২৬ অক্টোবর) বাদাঘাট ইউনিয়নের রাজারগাঁও থেকে কৃপেশকে গ্রেফতার করেছে পুলিশ।

তাহিরপুর থানার ওসি ফারুক আহমেদ জানান,  গতকাল রবিবার (২৫ অক্টোবর) সকাল থেকে ‘kripash ray’ নামের একটি ফেসবুক আইডি থেকে ‘ধর্মীয় অবমাননাকর’ পোস্ট ছড়িয়ে পড়তে শুরু করে। তার পরেই এলাকায় উত্তেজনা দেখা হয়। গতকাল মধ্যরাতে তাহিরপুর থানায় গিয়ে নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন কৃপেশ রায়। তাতে তিনি অভিযোগ করেন, তাঁর নামে ফেসবুকে আইডি খুলে, তার পরিবারের সদস্যদের ছবি ব্যবহার করে ওই ‘সাম্প্রদায়িক ও উসকানিমূলক’ প্রচার চালানো হচ্ছে। সোমবার সকাল থেকে কৃপেশকে গ্রেফতারের দাবিতে  এলাকায় বিক্ষোভ-মিছিল শুরু করেন জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকরা।  সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের দাবি মেনে কৃপেশকে গ্রেফতার করে।’

কৃপেশ রায়ের প্রতিবেশী কাঞ্চন রায় বলেন, ‘কৃপেশের মূল ফেসবুক আইডিতে আমি আছি। যে আইডি দিয়ে সাম্প্রদায়িক ও উসকানিমূলক পোস্ট দেওয়া হয়েছে সেটা থেকে আমাকে-সহ অনেককে রিকোয়েস্ট পাঠানো হয়েছিল। ওই আইডি থেকেই আপত্তিকর পোস্ট দেওয়া হয়। পরে রাতে কৃপেশ থানায় জিডি করেন।  কৃপেশ সিলেট লামাবাজার পুলিশ ফাঁড়িতে কনেস্টেবল হিসেবে কাজ করতেন। বছরখানেক ধরে তিনি কর্মস্থলে অনুপস্থিত। যে অভিযোগে কৃপেশকে গ্রেফতারের দাবি তোলা হয়েছে, তার কোনও সারবত্তা নেই।’

সুখের ঘুমেই কমছে আয়ু? অতিরিক্ত ঘুম ডেকে আনছে অকালমৃত্যুর ঝুঁকি

‘এসআইআরের সিদ্ধান্ত জ্ঞানেশের একার নয়’, সুপ্রিম কোর্টকে জানাল নির্বাচন কমিশন

পড়শির থেকে ৪ জিনিস ধার করেন? সংসারে কোন অমঙ্গল ডেকে আনছেন জানেন…

দুঃসংবাদ ৪ রাশির জাতকদের, বুধের অস্তের কারণে নেমে আসছে অর্থ সঙ্কট

রাহুর নক্ষত্রে সূর্যের গোচর, ধনতেরাস পর্যন্ত সুসময় ৫ রাশির জাতকদের

আট বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুনের পর নদীতে ছুড়ে ফেলল বাবা, কারণ শুনলে চমকে যাবেন

ডেঙ্গু নিয়ে আগামী তিন সপ্তাহ সাবধান থাকতে পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

‘করওয়া চৌথ’-এ বক্রী পাঁচ গ্রহ, ৪ রাশির জাতকদের জীবনে দুর্দিনের শুরু

ধর্মীয় অবমাননার মিথ্যা অভিযোগে এবার বাংলাদেশে গ্রেফতার হিন্দু পুলিশ কর্মী

সোশ্যাল মিডিয়ায় ২১ লক্ষের বেশি ফলোয়ার, গ্রামপ্রধান পদে লড়ে মাত্র ৩৩টি ভোট পেলেন নেটপ্রভাবী

ডিলিমিটেশন বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের, কলকাতা পুরসভায় আদৌ ভোট হবে?

পুরভোট নিয়ে রণকৌশল সাজাতে বৃহস্পতিতে বৈঠকে বসছেন শুভেন্দু, উপস্থিত থাকবেন শমীক-সুকান্ত

চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু ডিসেম্বরেই, সুখবর দিলেন রেলমন্ত্রী

আচমকা কেন গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার হুঁশিয়ারি দিলেন কৌস্তভ বাগচি!