দুঃসংবাদ ৪ রাশির জাতকদের, বুধের অস্তের কারণে নেমে আসছে অর্থ সঙ্কট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জ্যোতিষ গণনা অনুযায়ী, উৎসবের আবহের মাঝেই তুলা রাশিতে অস্ত গিয়েছে গ্রহের রাজকুমার বুধ। আগামী ১১ নভেম্বর পর্যন্ত বুধ এই অস্ত অবস্থাতেই অবস্থান করবে। হিন্দু জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহকে বুদ্ধি, বাণী এবং ব্যবসার কারক বলে মনে করা হয়। উৎসবের মরশুমে বুধের শক্তিহীন বা অস্ত হওয়া ৪টি রাশির জাতকদের জন্য মোটেও শুভ সংকেত নয়। এই সময়কালে ৪ রাশির জাতকদের তীব্র আর্থিক সঙ্কটের মুখোমুখি হতে হতে পারে এবং আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা কঠিন হবে।

মেষ রাশি

মেষ রাশির জাতকদের জন্য এই সময়টি ব্যবসায়িক ক্ষেত্রে বেশ সতর্ক থাকার ইঙ্গিত দিচ্ছে।যে কোনো ব্যবসায়িক চুক্তি বা সমঝোতা করার সময় অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে। বিজনেস পার্টনার বা অংশীদারের সাথে ছোটখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি বড় আকার নিতে পারে। পুরনো কোনও বিতর্ক বা আইনি বিবাদ আবারও সামনে চলে আসতে পারে।

কর্কট রাশি

কর্কট রাশির জাতকদের এই সময় পরিবার এবং পারিবারিক সম্পত্তির বিষয়ে বেশি মনোযোগ দিতে হবে।পরিবারের সদস্যদের সাথে আদর্শগত মতভেদ বা চিন্তাভাবনার অমিল হতে পারে। বাড়ি বা টাকা-পয়সা সংক্রান্ত কোনও পরিকল্পনা নিয়ে আলোচনা করার সময় নিজের মেজাজ নিয়ন্ত্রণে রাখুন। সম্পত্তি কেনা, ঘর মেরামত বা গাড়ি কেনার পরিকল্পনা থাকলে সমস্ত নথিপত্র ভাল করে যাচাই করে নিন।

কন্যা রাশি

কন্যা রাশির জাতকদের এই সময় সঞ্চয় এবং আর্থিক লেনদেনের বিষয়ে বিশেষ নজর দিতে বলা হচ্ছে। আর্থিক দিক এই সময় কিছুটা দুর্বল হতে পারে। পূর্বের কোনও ভুল আর্থিক সিদ্ধান্তের জন্য আফসোস হতে পারে। আটকে থাকা টাকা উদ্ধারের জন্য যোগাযোগ বাড়াতে হবে। চাকরিজীবীরা যে কোনও ইমেল, হিসেবনিকেশ বা গুরুত্বপূর্ণ নথি পাঠানোর আগে দুবার চোখ বুলিয়ে নিন।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতকদের খরচ, ভ্রমণ এবং গোপন তথ্যের সুরক্ষার বিষয়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে। হঠাৎ করে চলে আসা কিছু খরচ আপনার মাসিক বাজেট পুরোপুরি বিগড়ে দিতে পারে। বিদেশে চাকরির আবেদন, আন্তর্জাতিক ভ্রমণ বা কোনও সরকারি নথিপত্র জমা দেওয়ার আগে সব তথ্য ভালভাবে যাচাই করে নেওয়া জরুরি। অনলাইন পেমেন্ট বা লেনদেনের সময় জালিয়াতির শিকার হতে পারেন।

 

সুখের ঘুমেই কমছে আয়ু? অতিরিক্ত ঘুম ডেকে আনছে অকালমৃত্যুর ঝুঁকি

‘এসআইআরের সিদ্ধান্ত জ্ঞানেশের একার নয়’, সুপ্রিম কোর্টকে জানাল নির্বাচন কমিশন

পড়শির থেকে ৪ জিনিস ধার করেন? সংসারে কোন অমঙ্গল ডেকে আনছেন জানেন…

ধর্মীয় অবমাননার মিথ্যা অভিযোগে এবার বাংলাদেশে গ্রেফতার হিন্দু পুলিশ কর্মী

রাহুর নক্ষত্রে সূর্যের গোচর, ধনতেরাস পর্যন্ত সুসময় ৫ রাশির জাতকদের

আট বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুনের পর নদীতে ছুড়ে ফেলল বাবা, কারণ শুনলে চমকে যাবেন

ডেঙ্গু নিয়ে আগামী তিন সপ্তাহ সাবধান থাকতে পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

‘করওয়া চৌথ’-এ বক্রী পাঁচ গ্রহ, ৪ রাশির জাতকদের জীবনে দুর্দিনের শুরু

সোশ্যাল মিডিয়ায় ২১ লক্ষের বেশি ফলোয়ার, গ্রামপ্রধান পদে লড়ে মাত্র ৩৩টি ভোট পেলেন নেটপ্রভাবী

ডিলিমিটেশন বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের, কলকাতা পুরসভায় আদৌ ভোট হবে?

লাইসেন্সের বিনিময়ে স্কুলের কাছ থেকে ১০০ কোটি ঘুষ! গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী

পুরভোট নিয়ে রণকৌশল সাজাতে বৃহস্পতিতে বৈঠকে বসছেন শুভেন্দু, উপস্থিত থাকবেন শমীক-সুকান্ত

চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু ডিসেম্বরেই, সুখবর দিলেন রেলমন্ত্রী

আচমকা কেন গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার হুঁশিয়ারি দিলেন কৌস্তভ বাগচি!