মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে নদীপথে ১৫ জনকে পুশ ব্যাকের চেষ্টা, বাধা বিজিবির

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলায় পালাবদলের পরেই অনুপ্রবেশকারীদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যে সমস্ত বাংলাদেশি অবৈধভাবে এপার বাংলায় রয়েছেন তাঁদের দ্রুত ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই সীমান্ত দিয়ে বাংলাদেশিদের ফেরত পাঠানো হচ্ছে। তৈরি করা হয়েছে হোল্ডিং সেন্টার। এই বিষয়কে কেন্দ্র করেই ভারত-বাংলাদেশ সীমান্তে বিরাজ করছে উত্তেজনা। এই আবহেই বিজিবি দাবি করেছে মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে নদীপথে ১৫ জনকে পুশ ব্যাকের চেষ্টা করেছে বিএসএফ।  সেই  প্রয়াসই তারা রুখে দিয়েছে।   

শুক্রবার (১২ জুন) রাত পৌনে ১টার নাগাদ এই ঘটনা ঘটেছে। বিজিবি জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুরে রাধানগর ইউনিয়নের ২২০ নম্বর আন্তর্জাতিক পিলারসংলগ্ন সীমান্তে  নৌকা করে  ১৫ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। ভারতের ৮৮ বিএসএফ ব্যাটালিয়নের কোটালপুর ক্যাম্পের সদস্যরা নৌকায় করে তাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করলে বিজিবি তা প্রতিহত করে। পরে রাত পৌনে ৩টের দিকে বিএসএফ ১৫ জনকে আবার ভারতের ফিরিয়ে নিয়ে যায় বলে দাবি বিজিবির। 

আরও পড়ুন: ভয়ঙ্কর ঘটনা,‌ ঢাকায় অটোরিকশা থেকে নামিয়ে জাতীয় দলের ক্রিকেটারকে বেধড়ক মারধর পুলিশের

নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সীমান্তে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। বিজিবি সূত্র জানিয়েছে, এই ঘটনার আগে গত ৪ জুন একই জায়গা দিয়ে আরও ২৮ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়েছিল।  

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর