ভয়ঙ্কর ঘটনা,‌ ঢাকায় অটোরিকশা থেকে নামিয়ে জাতীয় দলের ক্রিকেটারকে বেধড়ক মারধর পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ  বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে চট্টগ্রামের খুলশী থানা পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় তিন পুলিশ সদস্যকে ক্লোজড করে বিভাগীয় তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।

শুক্রবার(১২জুন) রাত সাড়ে ১১টা নাগাদ চট্টগ্রামের লালখান বাজার এলাকায় ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, ঢাকা প্রিমিয়ার লিগের খেলা শেষে চট্টগ্রামে পৌঁছে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন নাঈম হাসান। পথে লালখান বাজার এলাকায় তাঁর অটোরিকশা থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। অভিযোগ, তল্লাশির সময় নাঈমকে জোর করে অটোরিকশা থেকে নামানো হয় এবং পুলিশের গাড়িতে তোলার চেষ্টা করা হয়। তিনি নিজের পরিচয় দিলেও তা শোনা হয়নি। এক পর্যায়ে তাঁকে মারধর করা হয় এবং মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। পরে তাঁকে খুলশী থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনার সময় স্থানীয় বাসিন্দারা নাঈমকে শনাক্ত করে পুলিশকে তাঁর পরিচয় জানান। তবে তাতেও পরিস্থিতির পরিবর্তন হয়নি বলে অভিযোগ। থানায় নিয়ে যাওয়ার পরও তাঁকে হেনস্তা করা হয়েছে বলে দাবি ক্রিকেটারের। পরে মোবাইল ফোন ফিরে পেয়ে নাঈম বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবালকে জানান। বিসিবির পক্ষ থেকে থানার সঙ্গে যোগাযোগ করা হলে তাঁকে ছেড়ে দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে থানায় পৌঁছান নাঈমের বাবা মাহবুবুল আলম। তাঁর সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুনঃ হাকিমপুর সীমান্তে কড়া নজরদারি, ঘরে ফেরার অপেক্ষায় ৩৮৩ বাংলাদেশি

এদিকে খুলশী থানার ওসি আরিফুর রহমান জানিয়েছেন, একটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছিল। তথ্য ছিল সোনা চোরাচালান সংক্রান্ত। তবে অভিযানের বিষয়ে তিনি আগে থেকে অবগত ছিলেন না। থানায় আনার পর নাঈম যে জাতীয় দলের ক্রিকেটার, তা জানতে পেরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। নগর পুলিশের উপকমিশনার আমিরুল ইসলাম জানিয়েছেন, ঘটনার প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। তদন্তের স্বার্থে এসআই শফিকুল ইসলাম, কনস্টেবল রাসেলসহ তিন পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। তদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর