‘ভোটে প্রতিপক্ষের সঙ্গে সঙ্ঘাত নয়’, নেতা-কর্মীদের সতর্ক করলেন হাসিনা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফের আওয়ামী লীগ সরকার গঠন করার সুযোগ পেলে দেশের সব মানুষের মাথার উপরে ছাদ হবে। বৃহস্পতিবার পাঁচ জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়াল ভাষণে এমনই প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে ভোট ঘিরে আওয়ামী লীগ কর্মী-সমর্থকদের কোনও সংঘর্ষে না জড়ানোর জন্য সতর্কও করে দিয়েছেন তিনি।

আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। ওই নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৬৮টি আসনে প্রার্থী দিয়েছে শাসকদল আওয়ামী লীগ। দলীয় প্রার্থীদের হয়ে বুধবার থেকেই প্রচারে নেমেছেন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। প্রথম দিন সিলেটে জনসভা করেছিলেন তিনি। বৃহস্পতিবার তেজগাঁটোয়ে দলীয় কার্যালয় থেকেই ভার্চুয়ালি পাঁচ জেলায় নির্বাচনী ভাষণ দেন বঙ্গবন্ধু কন্যা।

ভাষণে প্রধানমন্ত্রী দাবি করেন, ‘গত ১৪ বছরে দেশের প্রতিটি কোনে উন্নয়ন পৌঁছে দিয়েছে সরকার। পরিকাঠামোর পাশাপাশি স্বাস্থ্য, বিদ্যু‍ৎ ক্ষেত্রের ব্যাপক উন্নতি সাধন করা হয়েছে। গৃহহীনদেরও মাথার উপরে ছাদ ঘরে দেওয়ার কর্মসূচি নিয়েছে সরকার। গত ১৫ বছরে বাংলাদেশে এখন বদলে যাওয়া বাংলাদেশ। এই ১৫ বছরে দেশের এমন কোনও জেলা নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলে গোটা দেশে একজন মানুষও ভূমিহীন ও গৃহহীন থাকবেন না।’ ভোট নিয়ে কারও সঙ্গে সঙ্ঘাতে না জড়ানোর জন্যও দলীয় কর্মীদের সতর্ক করে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা। তাঁর কথায়, ‘ভোট নিয়ে যাতে কোনও সঙ্ঘাত না হয়, সে দিকে নজর রাখতে হবে। সাধারণ মানুষ যাঁকে খুশি ভোট দেবেন। কোনও রকম মারামারি-সঙ্ঘাত আমি দেখতে চাই না। যারা সঙ্ঘাতে জড়াবেন, তাদের কাউকে রেয়াত করা হবে না।’

পুরনো শত্রুতার জেরে পুরুষ যৌনকর্মীকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার অভিযুক্ত

মুজাফফরাবাদের কাছে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার, মৃত ২১

সন্ধ্যা হলেই মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে? বানিয়ে ফেলুন ক্রিস্পি ক্যালামারি রিংস

যানজট নিয়ন্ত্রণে পুরুলিয়া বড় পদক্ষেপ, চালু অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে দুর্যোগ! হার মানবে ছাতা, জারি লাল সতর্কতা

পিতৃহারা অনুজয় চট্টোপাধ্যায়, কান্নায় ভেঙে পড়লেন ‘দ্য একেন’-খ্যাত অভিনেতা

যৌতুকে বুলেট ও ২ লক্ষ টাকা না মেলায় রণক্ষেত্র, বিয়ের মণ্ডপেই হাতাহাতি বর-কনেপক্ষের

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

মুম্বই এয়ারপোর্টে যাত্রীদের বসা আটকাতে বেঞ্চে জল ঢাললেন কর্মী, নেপথ্যে কী কারণ?

আর মাত্র কয়েকদিন পরেই শুরু মহারণ, বিশ্বকাপে প্রথম পাকিস্তানের মুখোমুখি হবে ভারত

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ সদস্য স্বপন সমাদ্দার গ্রেফতার