শেখ হাসিনার বিরুদ্ধে কটূক্তি করলে জিভ কেটে নেব, হুমকি আওয়ামী লীগ নেতার

দলের যুগ্ম সাধারণ সম্পাদকের বেলাগাম হুমকির ঘটনায় যথেষ্টই বিড়ম্বনায় পড়েছে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Bangladesh Prime Minister Sk. Hasina) বিরুদ্ধে কটূক্তি করলেই জিভ কেটে নেওয়া হবে। খুল্লামখুল্লাই এই হুমকি দিয়েছেন শাসকদল আওয়ামী লীগের (Awami League)   অন্যতম শীর্ষ নেতা তথা দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম (Bahauddin Nasim)। তাঁর ওই হুমকি নিয়ে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। বিএনপির মহাসচিব (BNP General Secretary) মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir) এ প্রসঙ্গে বলেছেন, ‘শেখ হাসিনার (Sk Hasina) জমানায় মানুষের যে কথা বলার কোনও অধিকার নেই, লুটেরা সরকারের সমালোচনার কোনও অধিকার নেই, তা এই হুমকিতেই বুঝিয়ে দেওয়া হয়েছে।’

দলের যুগ্ম সাধারণ সম্পাদকের বেলাগাম হুমকির ঘটনায় যথেষ্টই বিড়ম্বনায় পড়েছে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, দলের সাধারণ সম্পাদক তথা সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ইতিমধ্যেই বাহাউদ্দিন নাছিমকে সংযত মন্তব্য করার নির্দেশ দিয়েছেন। এবারেই প্রথম নয়। অতীতেও বহুবার সরকারের সমালোচকদের হুমকি দিয়ে বিতর্কে জড়িয়েছেন নাছিম। প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হওয়ায় তার বিরুদ্ধে কঠোর কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

গত কয়েকদিন ধরে দেশে লোডশেডিং ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে সরকারের সমালোচনা শুরু হয়েছে। জ্বালানি সঙ্কটের জন্য সরকারের ভ্রান্তনীতিকেই কাঠগড়ায় তুলেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বুদ্ধিজীবিরা। আর সেই সমালোচনা বন্ধ করতেই হুমকি দেওয়ার পথে হেঁটেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম। মঙ্গলবার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলীয় সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচকদের উদ্দেশে হুমকি দিয়ে বলেন, ‘শুধুমাত্র এক তারেক রহমানের জিভ আমরা কেটে নেব না। যারা জাতির পিতা ও জাতির পিতার কন্যাকে নিয়ে অন্যায় ভাষায় কথা বলবে, কটূক্তি করবে, অসম্মান করবে তাদের সবার জিভ আমরা কেটে নেব।’

শুক্রবারে ৪ রাশির জাতকদের সুখবর, অর্থলাভের যোগ কাদের?

‘গুরুত্বপূর্ণ কাজ মিটল’, রাজ্যসভায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল পাস হওয়ার পরেই বার্তা মোদির

লোকসভার পর রাজ্যসভাতেও পাস ‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল’, ওয়াকআউট বিরোধীদের

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

সকাল নাকি সন্ধ্যা? মন্দির দর্শনের শুভ সময় কোনটি? জানুন…

মধুমেহতে আক্রান্তদের ভাত-মধু-গুড় আদৌ নিরাপদ? গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন? জেনে নিন মসৃণভাবে এগিয়ে যাবেন কিভাবে?

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী