আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বৃত্তির লোভ দেখিয়ে মহিলা ফুটবলারকে ধর্ষণ, গ্রেফতার শাসকদলের ছাত্র নেতা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সরকারি বৃত্তির লোভ দেখিয়ে ডেকে এনে এক মহিলা ফুটবলারকে ধর্ষণের অভিযোগে শাসকদল আওয়ামী লীগের এক ছাত্র নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গাজীপুরের গাছা থানা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। যদিও পুলিশের দাবি, ওই মহিলা ফুটবলারকে ধর্ষণ করা হয়নি। ধর্ষণের চেষ্টা করা হয়েছে। কিন্তু সেই দাবি উড়িয়ে দিয়েছেন নির্যাতিতা। তাঁর পাল্টা অভিযোগ, শাসকদলের ছাত্র নেতাকে বাঁচাতে পুলিশ ধর্ষণের মামলাকে লঘু করে দেখাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার বঙ্গমাতা গোল্ড কাপ বিজয়ী দলের মহিলা ফুটবল দলের এক সদস্যাকে বৃত্তি পাইয়ে দেওয়ার কথা বলে স্থানীয় নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের পিছনে ডেকে পাঠায় শাসকদলের ছাত্র নেতা ফয়সাল ফকির। সরল মনেই কলেজের পিছনে হাজির হয় নির্যাতিতা। নির্জন এলাকা পেয়ে ফয়সাল ও তার দুই সঙ্গী ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। ছাত্রীর চি‍ৎকারে স্থানীয় মানুষজন ছুটে আসার আগেই এলাকা ছেড়ে চম্পট দেয় ফয়সাল ও তার দুই সঙ্গী। পরের দিন নান্দাইল থানায় তিন অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন নির্যাতিতা। যদিও নান্দাইল থানার ওসির নির্দেশে ফয়সাল সহ তিন অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা মামলা রুজু হয়।

বুধবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ধর্ষণের শিকার হওয়া মহিলা ফুটবলার জানান, ‘গত শুক্রবার মোবাইল ফোনে ডেকে নিয়ে ফয়সাল ও তার দুই সঙ্গী কলেজের পুরানো ভভনের এক কোনায় ধর্ষণ করে। এমনকী ধর্ষণের ঘটনা মোবাইল ফোনেও রেকর্ড করা হয়। ধর্ষণের ঘটনা কাউকে জানালে ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। ঘটনার পরে বাড়িতে ফিরে বাবা-মাকে বিষয়টি জানানো হয়। পরদিন সকালে থানায় গিয়ে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। তবে ঘটনার চারদিন পেরিয়ে গেলেও অভিযোগের কোনও কপি দেওয়া হয়নি।’

Published by:

Share Link:

More Releted News:

হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে চটে লাল তারেক রহমান, দিল্লির দূতকে তলব করে কড়া বার্তা

৬ মে থেকে ফের বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে মোদি সরকার

‘‌ধর্ম যার‌ যার…’‌, মমতার শ্লোগান এবার তারেক রহমানের গলায়

জেল খাটতে কেমন লাগে? কৌতুহল থেকে ১১ বছরের নাবালককে খুন ৬ কিশোরের

বাংলাদেশে জঙ্গলরাজ, তারেক জমানার আড়াই মাসে ৪৬৪টি খুন ও ৬৬৬টি ধর্ষণ

বাংলাদেশে ‘জঙ্গি’ আছে? স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘নেই’, উল্টোসুর তারেকের তথ্য উপদেষ্টার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ