আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হামলা রুখতে বাংলাদেশে দুর্গা মণ্ডপ পাহারায় আওয়ামী লীগ কর্মীরা

নিজস্ব প্রতিনিধি: দুর্গা পুজোর মণ্ডপে হামলা রুখতে এবার পাহারা দেবে আওয়ামী লীগ কর্মীরা। শুক্রবার এমনটাই জানালেন, বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিন পুজো উদযাপন কমিটির নেতাদের সঙ্গে  এক বৈঠক করেন ওবায়দুল কাদের। সেখানে তিনি নির্দেশ দেন, সুষ্ঠুভাবে দুর্গা পুজোর আয়োজন ও পালনের জন্য মন্দিরে-মণ্ডপে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সতর্কভাবে পাহারা দেওয়ার। গত বছর একাধিক পুজো মণ্ডপে হামর ঘটনা ঘটেছিল। এ বছর সেই ধরণের অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর প্রসাসন। তাই আগেভাগে বৈঠক করে এই নির্দেশ দেন মন্ত্রী।

শুক্রবার বাংলাদেশের ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে পুজো উদযাপন কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করেন ওবায়দুল কাদের। সেই বৈঠকে তিনি বলেন, ‘আপনারা আতঙ্কিত হবেন না, উদ্বিগ্ন হবেন না। আমরা আপনাদের পাশে আছি। গতবারের দুর্ভাগ্যজনক অভিজ্ঞতা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। সারা দেশর মন্দিরে মন্দিরে, মণ্ডপে মণ্ডপে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সতর্কভাবে পাহারা দিতে হবে। শেখ হাসিনার পক্ষ থেকে নির্দেশ দিচ্ছি।’

প্রসঙ্গত বাংলাদেশে চলতি বছরে ৩২ হাজারের বেশি দুর্গা পুজো (Durgapujo) আয়োজিত হয়েছে। পুজোমণ্ডপে (Puja Pandal) চলতি বছরেও জঙ্গি হামলার (Terrorist Attack) আশঙ্কা রয়েছে বলে জানিয়েছিলেন ঢাকার পুলিশ কমিশনার (Dhaka Metropolitan police Commissioner)  শফিকুল ইসলাম (Shafikul Islam)। তিনি আরও উদ্বেগ প্রকাশ করেছিলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে (Social Media) প্ররোচনামূলক পোস্ট দিয়ে অশান্তি সৃষ্টির চেষ্টা চলতে পারে। যদিও দুইয়ের মোকাবিলার জন্য গোয়েন্দারা সতর্ক রয়েছেন বলেও আশ্বস্ত করেছেন ঢাকার পুলিশ কমিশনার।

গত বছর দুর্গাপুজোর সময়ে কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্তে একাধিক দুর্গাপুজোর মণ্ডপ ও মন্দিরে হামলার ঘটনা ঘটেছিল। এর পর এ বছর তেমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, তার পদক্ষেপ হিসাবে সব পুজো মণ্ডপে সিসি ক্যামেরা বসানো বাধ্যতামূলক করা হয়েছে সরকারের তরফে। পাশাপাশি মণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘন্টার জন্য আনসার বাহিনী ও পুলিশ সদস্যদের মোতায়েন রাখারও সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।

Published by:

Share Link:

More Releted News:

হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে চটে লাল তারেক রহমান, দিল্লির দূতকে তলব করে কড়া বার্তা

৬ মে থেকে ফের বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে মোদি সরকার

‘‌ধর্ম যার‌ যার…’‌, মমতার শ্লোগান এবার তারেক রহমানের গলায়

জেল খাটতে কেমন লাগে? কৌতুহল থেকে ১১ বছরের নাবালককে খুন ৬ কিশোরের

বাংলাদেশে জঙ্গলরাজ, তারেক জমানার আড়াই মাসে ৪৬৪টি খুন ও ৬৬৬টি ধর্ষণ

বাংলাদেশে ‘জঙ্গি’ আছে? স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘নেই’, উল্টোসুর তারেকের তথ্য উপদেষ্টার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ