চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঈদ উপলক্ষে বন্ধ মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস, কত দিন চলবে না জেনে নিন

নিজস্ব প্রতিনিধি: আগামী ২৯ জুন ভারত ও বাংলাদেশে পালিত হতে চলেছে ত্যাগের উৎসব ঈদুজ্জোহা। আসন্ন ঈদ উপলক্ষে বাংলাদেশ ও ভারতের মধ্যে সংযোগকারী মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই প্রতিবেশী দেশের মধ্যে ট্রেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল কর্তৃপক্ষ।

ঈদের প্রায় এক সপ্তাহ আগে থেকে ট্রেন পরিষেবা বন্ধ থাকবে বলে জানিয়েছে ভারতীয় রেল মন্ত্রক। রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ২৩ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত কলকাতা-ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস (১৩১০৯/১৩১১০), ঢাকা-কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস (১৩১২৯/১৩১৩০) এবং কলকাতা-খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস (১৩১২৯/১৩১৩০) সাময়িকভাবে বন্ধ থাকবে।

আগামী ২৩, ২৫, ২৭ ও ৩০ জুন এবং ২ জুলাই বন্ধ থাকবে ১৩১০৭ ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস। ১৩১০৮ কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস বন্ধ থাকবে ২৪, ২৬ ও ২৮ জুন ও ১ এবং ৩ জুলাই। পাশাপাশি আগামী ২৩, ২৭ ও ৩০ জুন বন্ধ থাকবে ১৩১০৯ কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস। ১৩১১০ ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস ২৪ ও ২৮ জুন এবং ১ জুলাই বন্ধ থাকবে। ২৯ জুন বন্ধ থাকবে ১৩১২৯ কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস। ১৩১৩০ খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস বন্ধ থাকবে ২৯ জুন। ৩ জুলাইয়ের পর থেকে আবার পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছে রেল মন্ত্রক।

Published by:

Share Link:

More Releted News:

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ