Bangladesh: আম আদমির পকেটে কোপ, এক ধাক্কায় ৫১ টাকা বাড়ল রান্নার গ্যাস

১২ কেজির সিলিন্ডার কিনতে ১ হাজার ২৫১ টাকা লাগবে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: একেই নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম লাগামছাড়া। সংসার চালাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। তার মধ্যেই মড়ার উপরে খাঁড়ার ঘা নেমে এল। বুধবার আচমকাই রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় ৫১ টাকা বাড়াল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজির সিলিন্ডার কিনতে ১ হাজার ২৫১ টাকা লাগবে। এত দিন ১২ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ছিল এক হাজার ২০০ টাকা। গত মাসেই সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা কমানো হয়েছিল।

ভারতের পদাঙ্ক অনুসরণ করে গত বছরের ১২ এপ্রিল প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। তার পর থেকে প্রতি মাসেই রান্নার গ্যাসের দাম ঘোষণা করা হচ্ছে। এদিন ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম ৫১ টাকা বাড়ানোর কথা ঘোষণা করতে গিয়ে বিইআরসি’র চেয়ারম্যান আবদুল জলিল বলেন, ‘গত মাসের তুলনায় ডলারের বিপরীতে টাকার দাম ৩৯ পয়সা কমেছে। ফলে আমদানি খরচ বেড়েছে। যে ১৮টি সংস্থা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি করে তাদের সঙ্গে বৈঠকেই এই দাম নির্ধারণ করা হয়েছে।’

রান্নার গ্যাসের পাশাপাশি অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। লিটার প্রতি বেড়েছে ২ টাকা ৩৬ পয়সা। অক্টোবর মাসে প্রতি লিটার অটো গ্যাসের দাম ছিল ৫৫ টাকা ৯২ পয়সা। সেপ্টেম্বরে ছিল ৫৭ টাকা ৫৫ পয়সা। রান্নার ও অটো গ্যাসের দাম বাড়ায় সাধারণ মানুষের কাঁধে খরচের বোঝা বাড়বে বলেই মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা।   

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

জলখাবারে পরিজনদের চমকে দিতে চান? বানিয়ে ফেলুন পনির জিলিপি

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে