করোনা টিকার দুই ডোজ নিয়েও এক মাসে মৃত্যু হয়েছে ৬৮ জনের

স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত করোনার ছোবলে মৃত্যু হয়েছে ৩২২ জনের।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রাণঘাতী করোনাভাইরাসের ছোবল থেকে বাঁচতে প্রতিষেধকের দুই ডোজ নিয়েও শেষ রক্ষা হলো না। গত জানুয়ারি মাসে দেশে করোনার ছোবলে মৃত্যুর কোলে ঢলে পড়া ৩২২ জনের মধ্যে ৮৮ জনই টিকা নিয়েছিলেন। তাঁদের মধ্যে প্রথম ডোজ নিয়েছিলেন ১৮ জন ও সম্পূর্ণ ডোজ নিয়েছিলেন ৬৮ জন। করোনার টিকা নিয়েও যেভাবে মৃত্যুর ঘটনা ঘটছে তাতে স্বাস্থ্য আধিকারিকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

গত মাস থেকেই দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের বেলাগাম সংক্রমণ শুরু হয়েছে। দৈনিক আক্রান্তের সংখ্যা যেভাবে প্রতিদিন ১০ হাজারের গণ্ডি ছাড়িয়ে যাচ্ছে, তেমনই গত তিনদিন দৈনিক মৃত্যু ৩০-এর গণ্ডি টপকে গিয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে দৈনিক বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় দেশজুড়ে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৫৪ জন। এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ লাখ ১১ হাজার ৯৮৭ জনে। পাশাপাশি মারণ ভাইরাসের মৃত্যুমিছিলে সামিল হয়েছেন আরও ৩১ জন। এ নিয়ে দেশে করোনার বলি হলেন ২৮ হাজার ৪৫২ জন। শনাক্তের হার দাঁড়িয়েছে ২৯ দশমিক ১৭ শতাংশ।’

স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গত মাসে অর্থা‍ৎ ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত করোনার ছোবলে মৃত্যু হয়েছে ৩২২ জনের। তাদের মধ্যে ২৩৪ জন করোনার টিকা নেননি। ৮৮ জন অবশ্য টিকা নিয়েছিলেন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছিলেন ১৮ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছিলেন ৬৮ জন।’ উল্লেখ্য, গত বছরের ২৭ জানুয়ারি দেশে করোনার টিকাকরণ কর্মসূচি শুরু হয়। চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত প্রায় পৌনে ১০ কোটি মানুষ টিকা নিয়েছেন।’

উত্তরপ্রদেশে লিভ-ইন সঙ্গীর হাতে নৃশংস ভাবে খুন বাংলার সমকামী যুবক

আমেরিকা-সৌদি আরবের যৌথ হামলায় ইরাকে নিহত ৮, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

স্বর্গের চেয়েও সুন্দর, বর্ষায় ঘুরে আসুন উত্তর ভারতের এই ৫ অসাধারণ গ্রামে

গুরুপূর্ণিমা উপলক্ষ্যে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

কৃষ্ণ সাগরে হামলা! ইউক্রেনের কাছে জাহাজে আটকে ১৩ ভারতীয় নাবিক

মহাদেবের দর্শনে শ্রাবণে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যাত্রা, জেনে নিন কোন রাজ্যে কিভাবে যাবেন?

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহত ১৩, চলছে অনুসন্ধান অভিযান

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক