ভয়াবহ সংক্রমণ, একদিনে করোনায় আক্রান্ত ৪,৩৭৮ জন

গত সাড়ে চার মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্ত হয়েছে এদিন। গত ২৬ অগস্ট দেশে চার হাজার ৬৯৮ জনের শরীরে সংক্রমণ শনাক্ত করা হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: করোনাভাইরাসের ভয়াবহ সংক্রমণে কিছুতেই লাগাম পরানো যাচ্ছে না। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসের সংক্রমণ আরও ঊর্ধ্বমুখী। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন চার হাজার ৩৭৮ জন। আর মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন ছয়জন। শনাক্তের হার এক লাফে বেড়ে হয়েছে ১৪ দশমিক ৬৬ শতাংশ। পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণে আনা যাবে, তা ভেবেই পাচ্ছেন না স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকরা।

দেশে শীত জাঁকিয়ে পড়তে না পড়তেই করোনাভাইরাসের সংক্রমণ বেলাগাম হয়ে উঠেছে। মাত্র কয়েকদিনের ব্যবধানে দৈনিক সংক্রমণ ২০ গুণ বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে বৃহস্পতিবার থেকেই দেশে কড়া বিধিনিষেধ চালু হয়েছে। রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সমাবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছে। গণপরিবহণে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। ফের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।

কিন্তু কড়া বিধিনিষেধেও সংক্রমণের বেনজির তাণ্ডব রোখা যাচ্ছে না। শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে প্রকাশিত দৈনিক করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় দেশে করোনার সংক্রমণ আরও বেড়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন চার হাজার ৩৭৮ জন। এ নিয়ে  শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ৯ হাজার ৪২ জনে। গত সাড়ে চার মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্ত হয়েছে এদিন। এর আগে গত বছরের ২৬ অগস্ট দেশে চার হাজার ৬৯৮ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছিল। দৈনিক সংক্রমণকে যেমন রোখা যাচ্ছে না, তেমনই মৃত্যুমিছিলও থামানো যাচ্ছে না। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাস কেড়েছে আরও ছয় প্রাণ। এ নিয়ে দেশে করোনার ছোবলে প্রাণ হারালেন ২৮ হাজার ১২৯ জন। উদ্বেগ বাড়ছে শনাক্তের হারে। নমুনা পরীক্ষায় প্রতি সাতজনের মধ্যে একজনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।’

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একের পর এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক! গ্রেফতার যুবক

মুখ্যমন্ত্রীকে কুকথা বলার অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

বিহারে কাজল রাঘওয়ানির গাড়িতে ভয়াবহ হামলা, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন ভোজপুরি নায়িকা

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম

পুলিশকে দুষে রেজিনগরে ভোটের ময়দান ছেড়ে পালালেন হুমায়ুন কবীর

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

ইমরানের মুক্তির দাবিতে আন্দোলন! বাড়ি থেকে বোন আলিমাকে তুলে নিয়ে গেল পুলিশ

রবি দুপুরে বাগুইআটিতে হাড়হিম হত্যাকাণ্ড, ঘরে ঢুকে যুবককে খুন করল দুষ্কৃতী

‘কংগ্রেস ও তৃণমূল দুই দলই সাইনবোর্ডে পরিণত হয়েছে,’ খোঁচা সুকান্ত মজুমদারের