চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আমেরিকাকে ধাক্কা দিয়ে ফের জাতিসঙ্ঘে রাশিয়ার বিরুদ্ধে ভোটদানে বিরত বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রাশিয়ার বিরুদ্ধে বাংলাদেশকে পাশে পেতে চেষ্টার কোনও ত্রুটি রাখেননি আমেরিকার শীর্ষ নেতারা। খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছিলেন। বাংলাদেশের বিদেশ মন্ত্রী আবদুল এ কে মোমেনের সঙ্গে দফায় দফায় কথা বলেছিলেন মার্কিন বিদেশ মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এমনকী বাংলাদেশকে কম দামে যুদ্ধাস্ত্র বিক্রিরও টোপ দেওয়া হয়েছিল ওয়াশিংটনের পক্ষ থেকে। কিন্তু সব চেষ্টা বিফলে গেল। বৃহস্পতিবার ফের জাতিসঙ্ঘের সাধারণ সভায় রাশিয়াকে জাতিসঙ্ঘের মানবাধিকার পরিষদ থেকে বাদ দেওয়ার প্রস্তাব নিয়ে ভোটাভুটিতে ভোটদানে বিরত থাকল বাংলাদেশ। নিরলস চেষ্টা চালিয়ে বাংলাদেশকে কাছে না পাওয়ায় কিছুটা হতাশ মার্কিন প্রশাসনের শীর্ষ নেতারা।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকেই দক্ষিণ এশিয়ার তিন গুরুত্বপূর্ণ দেশ ভারত, বাংলাদেশ ও পাকিস্তানকে কাছে পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতা ও পদাধিকারীরা। কিন্তু জাতিসঙ্ঘে রাশিয়ার বিরুদ্ধে ভোট না দেওয়ার অবস্থানে অনড় থেকেছে তিন দেশ। কয়েকদিন আগেই সংসদে দাঁড়িয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট করে দিয়েছিলেন, ‘মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশের পাশে বন্ধুর মতো দাঁড়িয়েছিল রাশিয়া। উল্টে আমেরিকা পাকিস্তানের হয়ে সপ্তম নৌ-বহর পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল। দুঃসময়ে যে দেশ পাশে দাঁড়িয়েছে, তার বিরুদ্ধে ভোট দেবে না বাংলাদেশ।’

বাংলাদেশ বিদেশ মন্ত্রকের এক আধিকারিকের কথায়, ‘মুক্তিযুদ্ধের সময় পাক সেনাবাহিনী বাংলাদেশের মহিলাদের উপরে যে নির্যাতন চালিয়েছিল, তাতে ইন্ধন ছিল মার্কিন প্রশাসনের। স্বাধীন বাংলাদেশকেও দীর্ঘদিন স্বীকৃতি দেয়নি। ফলে সেই দেশকে বন্ধু ভাবার কোনও কারণ নেই। আমেরিকা সারাজীবন বাংলাদেশের শত্রু দেশ হিসেবেই চিহ্নিত হয়ে থাকবে।’

Published by:

Share Link:

More Releted News:

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ