চেহারায় অদ্ভুত মিল, মেয়ে ভেবে মাকে তুলে নিয়ে ধর্ষণ, অধরা অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কিশোরী মেয়ের সঙ্গে মায়ের চেহারার অদ্ভুত মিল। আর সেই মিল-ই কাল হল। মেয়ে ভেবে মাকে জোর করে ধান ক্ষেতে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করল এক নরপিশাচ। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ত্রিশালে। ওই ন্যক্করজনক ঘটনার কথা জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে। অপকর্মের পরেই চম্পট দিয়েছে অভিযুক্ত যুবক। পুলিশ জানিয়েছে ‘ধর্ষণে অভিযুক্তকে ধরতে বিশেষ তল্লাশি শুরু হয়েছে।’

ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদ জানিয়েছেন, ‘ত্রিশালের একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রীকে প্রায়শই উত্যক্ত করত অভিউক্ত আকমল হোসেন। গ্রামের প্রভাবশালী পরিবারের ছেলে হওয়ায় তার বিরুদ্ধে টুঁ শব্দটি করতে পারেনি ওই ছাত্রীর পরিবার। ছাত্রীর সঙ্গে তার মায়ের চেহারার অদ্ভুত মিল রয়েছে। গত ১৮ অক্টোবর ভোরে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়ে শৌচালয়ে যান ওই ছাত্রীর মা। শৌচালয় থেকে বের হওয়া মাত্র তাকে পিছন থেকে মুখ চেপে বাড়ি থেকে ১০০ গজ দূরে একটি ধানক্ষেতে নিয়ে যান আকমল। সেখানেই বলপূর্বক গৃহবধূকে ধর্ষণ করেন। নির্যাতিতা মহিলার চিৎকার শুনে তাঁর স্বামী ও প্রতিবেশিরা ঘটনাস্থলে ছুটে গেলে পালিয়ে যায় আকমল। গতকাল সোমবার (২৭ অক্টোবর) রাতে ত্রিশাল থানায় অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা গৃহবধূ। মঙ্গলবার ধর্ষিতার মেডিকেল পরীক্ষা করা হয়েছে। আভিযুক্তকে ধরতে বিশেষ অভিযান চলছে।’

ধর্ষণের শিকার নির্যাতিতার ছোট ভাই সাংবাদিকদের জানান ‘অবিযুক্ত আকমল সপ্তম শ্রেণিতে পড়ুয়া তাঁর ভাগ্নিকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। ঘটনার দিন ভোরে ভাগ্নির ওড়না জড়িয়ে শৌচালয়ে গিয়েছিলেন তাঁর বোন। সেই ওড়না দেখে ভাগ্নি মনে করে বোনকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। ভয়ে তার বোনের পরিবার থানায় যেতে পারেনি। তাদের নানা ধরনের ভয়ভীতি ও মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছিল।’

প্রেশার কুকার দিয়ে মাথায় আঘাত! বাথটাবে ডুবিয়ে স্ত্রীকে হত্যা, ভয়ানক কাণ্ড ঘটালেন শিক্ষক

নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জিতে না সুপ্রিম কোর্টের

দিদা-ঠাকুমার হেঁশেলের হারানো পদ, বানিয়ে ফেলুন আদা মাগুরের এই সুন্দর রেসিপি

এনআরএসের শৌচাগার থেকে উদ্ধার নার্সের রহস্যজনক দেহ, আত্মহত্যা নাকি খুন, উঠছে প্রশ্ন!

নেতাজিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশে চাকুলিয়ায় গ্রেফতার ১

বদলের বাংলায় কলকাতায় রবিবার মেগা কর্মসূচি, আসছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা

গরম খাবার প্লাস্টিকের পাত্রে রাখছেন? অজান্তেই বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকি

FD-তে সর্বোচ্চ ৮.৫% সুদ! গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছে এই ব্যাঙ্ক?

লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

একই পরিবারের ২ মহিলা কি পাবেন ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল

ফের নিম্নচাপের চোখরাঙানি, টানা বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, জারি রেড অ্যালার্ট

‘বিয়ার খেতে চাইলে খান, তবে…’, খেলোয়াড়দের জন্য রাতের নিয়ম শিথিল করলেন জো রুট

পাক সেনার চাকরি না পেয়ে ISI এজেন্ট, কলকাতায় কতবার এসেছিল গুপ্তচর ইজাজ?

ফাঁসির মঞ্চে ক্ষুদিরামের প্রশ্নে চমকে গিয়েছিলেন জল্লাদ, মৃত্যুর আগে কি জানতে চেয়েছিলেন?