হাসিনার ঘুম উড়িয়ে জনগণের পাশে থাকার ঘোষণা সেনা প্রধানের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কোটা সংস্কার আন্দোলনকারীদের ‘সর্বাত্মক অসহযোগিতা’ কর্মসূচির কয়েক ঘন্টা আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাতের ঘুম ছুটিয়ে দিলেন সেনা প্রধান ওয়াকার-উজ-জামান। শনিবার সেনানিবাসে বাহিনীর আধিকারিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক। জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যে কোনও  প্রয়োজনে সেনাবাহিনী সব সময় জনগণের পাশে আছে এবং থাকবে।’ সেনা প্রধানের এমন মন্তব্য যথেষ্টই তা‍ৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তাঁদের মতে, কোটা আন্দোলন দমনে পুলিশ এবং র‍্যাবের মতো সেনাবাহিনী যে দাসত্ব করবে না, তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন সেনা প্রধান। অর্থা‍ৎ সেনাকে ব্যবহার করে কুর্সি আগলে রাখার স্বপ্ন পূরণ হচ্ছে না বঙ্গবন্ধু কন্যার।

গত ১৯ জুলাই কোটা আন্দোলন দমাতে দেশ জুড়ে কার্ফু জারি করেছিল শেখ হাসিনার সরকার। সেই সঙ্গে সেনা মোতায়েন করা হয়েছিল। কিন্তু কার্ফু উপেক্ষা করে কোটা আন্দোলনকারীরা মিছিল করলেও সেনা সদস্যরা বল প্রয়োগের রাস্তায় হাঁটেননি। বরং অনেক সেনা সদস্যই আন্দোলনকারী পড়ুয়াদের দাবির সঙ্গে সংহতি জ্ঞাপন করেছেন। শুধু তাই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ছবিতে দেখা গিয়েছে, হাত ধরাধরি করে মিছিলও করেছেন সেনা সদস্যরা।

শনিবার বিকেলেই শহীদ মিনারের কেন্দ্রীয় সমাবেশ থেকে শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে ‘করেঙ্গে ইয়ে মরেঙ্গে’ আন্দোলন ঘোষণা করেছেন কোটা আন্দোলনকারীরা। এমনকী রবিবার থেকে সরকারের সঙ্গে সর্বাত্মক অসহযোগিতা আন্দোলন শুরু হচ্ছে। আর সেই ঘোষণার কয়েক ঘন্টা বাদেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার রক্তচাপ বাড়িয়ে নিরপেক্ষ অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সেনা প্রধান। সেনা আধিকারিক ও জওয়ানদের রাজনৈতিক আনুগত্য না দেখিয়ে সততা, সত্যনিষ্ঠা ও ন্যায়পরায়ণতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশও দিয়েছেন। সূত্রের খবর, এদিনের বৈঠকে বেশ কয়েকজন উচ্চ পদস্থ সেনা আধিকারিক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোটা আন্দোলনকারীদের দমন-পীড়নে সেনাবাহিনী জড়ালে আন্তর্জাতিক ক্ষেত্রে ভাবমূর্তি খারাপ হবে। এমনিতেই গত ১৫ বছরে শেখ হাসিনার জমানায় বাংলাদেশ সেনাবাহিনীর যথেষ্ট দুর্নাম হয়েছে। দেশ ও জাতির ক্রান্তিকালে নিরপেক্ষ ভূমিকা নিয়ে ভাবমূর্তি ফেরানোর সুবর্ণ সুযোগ কাজে লাগানো উচিত।

‘লালবাগচা রাজা’র পায়ে মাথা নত করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার উৎসর্গ করলেন কার্তিক

SIR করে যে রাজ্যে ভোট হয়েছে সেখানে পুনর্নির্বাচনের দাবি মমতার

পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন অ্যাশলে নোফকে

অভিবাসন তল্লাশি ছাড়াই তিন ইতালীয়র দিল্লি ত্যাগের ঘটনায় সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার কর্মী

গুরুতর অসুস্থ ঈশ্বর ঠাকুর, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ‘ভাবিজি ঘর পার হ্যায়’-খ্যাত অভিনেতা

পুজো মণ্ডপে ডিজিটাল বিজ্ঞাপন চালালেই গুনতে হবে কর, পুরসভার নির্দেশে মাথায় বাজ উদ্যোক্তাদের

নওশাদ-দের ‘খাম’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের রিপোর্ট চাইল হাইকোর্ট

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের