গণভোট নিয়ে ইউনূস সরকারের সঙ্গে সঙ্ঘাতে বাংলাদেশ সেনাবাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনেই জুলাই সনদ নিয়ে গণভোটের আয়োজন করা হয়েছে। আর ওই গণভোট নিয়ে ফের সন্মুখসমরে মোল্লা ইউনূসের সরকার এবং বাংলাদেশ সেনা। দেশকে জঙ্গিবাদের ঘাঁটি হিসাবে গড়ে তুলতে যখন গণভোটে ‘হ্যাঁ’-র পক্ষে প্রচার চালাচ্ছে ইউনূস সরকার, সেখানে উল্টোপথে হেঁটে ‘নিরপেক্ষ’ অবস্থান নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনী। ফলে সরকারের সঙ্গে সেনার সম্পর্ক নিয়ে ফের জোরদার চর্চা শুরু হয়েছে।

বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে আগামী ১২ ফেব্রুয়ারির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক প্রচার চালাতে শুরু করেছে তদারকি সরকার। খোদ মোল্লা ইউনূস থেকে শুরু করে তদারকি সরকারের উপদেষ্টা, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ পাকিস্তানপ্রেমী দলগুলির শীর্ষ নেতৃত্ব ব্যাপকভাবে প্রচার চালাতে শুরু করেছে। জনগণের করের টাকার আদ্যশ্রাদ্ধ করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার পক্ষে ব্যাপক প্রচার চালাচ্ছে। স্থানীয় প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাঙ্ক-সহ  বিভিন্ন সরকারি সংস্থা এই প্রচারে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। ইতিমধ্যেই সরকারের ওই ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, কেন জনগণের টাকা খরচ করে দেশকে জঙ্গি রাষ্ট্র গড়ার পথে নিয়ে নিয়ে যেতে সাধারণ মানুষের উপরে চাপ তৈরি করেছে ইউনূস সরকার?

তবে গণভোট উপলক্ষে সরকারের উল্টোপথে হাঁটছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী। বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনী-সম্পূর্ণ ভিন্ন ও নিরপেক্ষ অবস্থান নিয়েছে। সেনার তরফে সম্প্রতি একটি টিভিসি (টেলিভিশন কমার্শিয়াল) প্রকাশ করা হয়েছে। যার স্লোগান “আপনার অপেক্ষায় আপনার দেশ”। এই টিজারে দেখানো হয়েছে—নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা সাধারণ মানুষ সেনাবাহিনীর উপস্থিতি দেখে ভোট দিতে আগ্রহী হয়ে ওঠেন। এতে কোনও নির্দিষ্ট পক্ষের প্রতি সমর্থন নেই; বরং ভোটারদের নিরাপত্তা ও অংশগ্রহণের ওপর জোর দেওয়া হয়েছে। সেনার পাশাপাশি নৌবাহিনীর তরফ থেকে সমাজমাধ্যমে অফিসিয়াল পেজে এক পোস্ট করা হয়েছে। তাতে বলা হয়েছে, ‘আপনার ভোট আপনার অধিকার। গণতন্ত্রকে করুন শক্তিশালী। শান্তিপূর্ণ ও নিরাপদ ভোটগ্রহণ নিশ্চিত করতে সদা ত‍ৎপর বাংলাদেশ নৌবাহিনী-আপনার পাশে, আপনার আস্থায়।’ অর্থা‍ৎ গণভোটে সাধারণ মানুষ ‘হ্যাঁ‘ নাকি ‘না” এর পক্ষে ভোট দেবেন, সেই সিদ্ধান্ত তাদের উপরেই ছেড়েছে সেনাবাহিনী ও নৌবাহিনী।

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ