এই মুহূর্তে




পাকিস্তানের ইন্ধনে রূপপুরে পরমাণু অস্ত্রের কারখানা খুলছে বাংলাদেশ সেনা!

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পাকিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশে দিল্লিকে চাপে রাখতে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যু‍ৎ কেন্দ্রেই পরমাণু অস্ত্র তৈরির গোপন কারখানা খুলছে বাংলাদেশ সেনা। সূত্রের খবর, এ বিষয়ে বিশেষ অনুমতি আদায়ে গত ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর বাংলাদেশ সেনার চিফ অফ জেনারেল স্টাফ (সিজিএস)  লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমের নেতৃত্বে চার সদস্যের একটি দল আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনাও করেছেন। যদিও বাংলাদেশ সেনার তরফে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

রাশিয়ার সহযোগিতায় পাবনার রূপপুরে একটি পারমাণবিক তাপবিদ্যু‍ৎ কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছিলেন দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লক্ষ্য ছিল, দেশের বিদ্যু‍ৎ চাহিদা পূরণ এবং বিদেশ থেকে বিদ্যু‍ৎ আমদানি বন্ধ করে দেওয়া। কিন্তু গত বছরের ৫ অগস্ট রাজনৈতিক পালাবদলের পরেই রূপপুরের তাপবিদ্যু‍ৎ কেন্দ্র নিয়ে একের পর এক মনগড়া অভিযোগ তুলতে তাকে মোল্লা ইউনূসের তদারকি সরকার। ফলে বিদ্যু‍ৎ কেন্দ্রের কাজ কার্যত বন্ধ হয়ে যায়। সুত্রের খবর, সম্প্রতি মার্কিন ও পাকিস্তান সেনার বেশ কয়েকজন শীর্ষ আধিকারিক ওই বিদ্যু‍ৎ কেন্দ্র পরিদর্শনের পরেই সেখানে পরমাণু আস্ত্র বিষয়ে গবেষণার পরামর্শ দেয়। এ বিষয়ে প্রযুক্তি ও অর্থ দিয়ে সাহায্য করারও আশ্বাস দেওয়া হয়। এমনকি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ)অনুমোদন আদায় করে দেওয়ারও আশ্বাস দেওয়া হয়। দিল্লিকে পূর্ব সীমান্তে ব্যতিব্যস্ত করে রাখতেই এমন পরিকল্পনা নিয়েছে পাক ও মার্কিন গুপ্তচর সংস্থা।

বাংলাদেশ সেনা সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই রূপপুরের পারমাণবিক বিদ্যু‍ৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ সশস্ত্র বাহিনীর হাতে ছেড়ে দেওয়ার জন্য তদারকি সরকারের কাছে আর্জি জানানো হয়েছে। পাশাপাশি গত ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর বাংলাদেশ সেনার চিফ অফ জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমের নেতৃত্ব ছয় সদস্যের এক উচ্চ পর্যায়ের দল ফ্রান্স ও আস্ট্রিয়া সফরে যায়। ওই প্রতিনিধি দলে প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার রুবাইয়াত মাহমুদ হাসিব, মেজর পদমর্যাদার দুই কর্মকর্তা ছিলেন। ছয় দিনের এই সফরে অস্ট্রিয়ান রাজধানী ভিয়ানায় আইএইএ-এর সদর দফতরে গিয়ে সংস্থার শীর্ষ কর্তাদের সঙ্গে কথা বলেছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘লাশের পরিবর্তে লাশ’, ফের রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকি হাসিনা উচ্ছেদ আন্দোলনের মাস্টারমাইন্ডের

ঢাকায় ভারতীয় দূতাবাস গুঁড়িয়ে দেওয়ার হুমকি জয়েশের সহযোগী সংগঠন ইনকিলাব মঞ্চের  

‘নিরাপদ নয়’, বাংলাদেশে ঘোরা নিয়ে নাগরিকদের সতর্ক করল ঢাকার মার্কিন দূতাবাস

‘সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করে দেব’, হুঙ্কার মোল্লা ইউনূসের পোষ্যপুত্র হাসনাতের

আইপিএলের নিলামে দল পাবেন সাত বাংলাদেশি ক্রিকেটার?

পাক হানাদারদের পথ অনুসরণ করে এবার বুদ্ধিজীবী‌ নির্মূল অভিযান শুরু মোল্লা ইউনূসের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ