এনসিপির লেঠেল বাহিনীতে পরিণত বাংলাদেশ সেনা, এবার কক্সবাজারে বিএনপি কর্মীদের বেধড়ক মারধর

Share:

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘লেঠেল বাহিনী’তে পরিণত হয়েছে শেখ হাসিনা উচ্ছেদ আন্দোলনের মাস্টারমাইন্ড জেনারেল ওয়াকার-উজ জামানের নেতৃত্বাধীন বাংলাদেশ সেনা। গত বুধবারই (১৬ জুলাই) বঙ্গবন্ধু শেখ মুজিবের সমাধি ভাঙায় বাধা দেওয়ায় গোপালগঞ্জে ছয় নিরস্ত্র আওয়ামী সমর্থককে গুলি করে মেরেছিল। আর শনিবার (১৯ জুলাই) এনসিপির মঞ্চ ভাঙচুরের ‘সবক’ শেখাতে কক্সবাজারের চকরিয়ায় বিএনপি কর্মী-সমর্থকদের উপরে নির্মমভাবে লাঠি চালিয়েছে। ওই লাঠির আঘাতে বেশ কয়েকজন গুরুতর জখম হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। বাংলাদেশ সেনা শুধু যে এনসিপির লেঠেল বাহিনী হিসাবেই আত্মপ্রকাশ করেছে তাই নয়। নজিরবিহীনভাবে এনসিপির সভায় ভিড় জমানোর জন্য সেনার স্টিকার লাগানো বাসও ব্যবহার করতে দিচ্ছে। এ বিষয়ে জানতে চাওয়া হলে বাংলাদেশ সেনার এক শীর্ষ কর্তা খানিকটা রহস্য করেই জবাব দিয়েছেন, ‘কর্তার ইচ্ছায় কর্ম।’ অর্থা‍ৎ সেনাপ্রধান ওয়াকারের বিশেষ নির্দেশেই এনসিপির সভা সফল করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

গত বছর জুলাইতে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উচ্ছেদ আন্দোলনের শুরু থেকেই মুক্তিযুদ্ধবিরোধী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-নেত্রীদের ইন্ধঙ্কন জুগিয়ে গিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ জামান। যার বাবাও ছিলেন মুক্তিযুদ্ধের সময়ে পাক হানাদার বাহিনীর অন্যতম দোসর অর্থা‍ৎ রাজাকার। গত ৫ অগস্ট শেখ হাসিনাকে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য ৪৫ মিনিট সময়ও বেঁধে দিয়েছিলেন জামায়াত ইসলামীর মানসপুত্র হিসাবে পরিচিত সেনাপ্রধান। গত মাসখানেক ধরেই লক্ষ্য করা গিয়েছে, ‘পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের ইন্ধনে তৈরি জাতীয় নাগরিক পার্টিকে বিশেষ মদত জুগিয়ে চলেছেন সেনাপ্রধান।কিভাবে বিএনপিকে ক্ষমতার কেন্দ্র থেকে দূরে সরিয়ে রাখা হবে, তা নিয়ে এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে সেনা সদর দফতরে গোপনে বৈঠকও করেছিলেন। যদিও সেই বৈঠকের কথা গোপন থাকেনি।’

জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে গত বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবের সমাধি গুঁড়িয়ে দেওয়ার বিশেষ কর্মসূচি নিয়েছিল মুক্তিযুদ্ধবিরোধী জাতীয নাগরিক পার্টি (এনসিপি)। ওই কর্মসূচি যাতে সফল হয় তার জন্য বুলডোজার-সহ অন্যান্য যন্ত্রাংশ নিয়ে হাজির ছিল সেনাবাহিনীর কয়েকশো জওয়ান ও আধিকারিক। কিন্তু জনপ্রতিরোধের মুখে বঙ্গবন্ধুর সমাধি ধ্বংস করার পরিকল্পনা থেকে পিছু হটতে হয় এনসিপি নেতৃত্বকে। আর তাতেই চটে গিয়ে আওয়ামী লীগ কর্মী-সমর্থকদের সবক শেখাতে নির্বিচারে গুলি চালায় সেনা। ওই গুলিতে ছয়জন মারা যান। শুধু গুলিই চালায়নি, এনসিপি নেতাদের সাঁজোয়া ট্যাঙ্কে চড়িয়ে গোপালগঞ্জ থেকে পৌঁছে দেওয়া হয় খুলনায়। পরের দিন সেনা কনভয়ের সাহায্যে এনসিপি নেতাদের পৌঁছে দেওয়া হয় ফরিদপুরে।

সমাজমাধ্যমে এনসিপির বিভিন্ন জায়গার সভা-সমাবেশ ঘিরে একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, এনসিপি নেতাদের বেআইনিভাবে সেনা কনভয়ে পৌঁছে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়। সেনা নিবাসের অতিথিশালায় রাত্রিবাসের সুযোগ করে দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে এনসিপি কর্মীদের সভাস্থলে পৌঁছনো ও বাড়িতে ফিরে  যাওয়ার জন্য সেনাবাহিনীর বাস দেওয়া হচ্ছে। কোথাও এনসিপি নেতা-নেত্রীরা বাধার মুখে পড়লে বেয়নেট উঁচিয়ে তেড়ে যাচ্ছেন সেনা সদস্যরা। স্বাধীন বাংলাদেশে অতীতে কোনও একটি রাজনৈতিক দলের হয়ে সেনাবাহিনীকে এত নির্লজ্জভাবে মাঠে নামতে দেখা যায়নি। সমাজমাধ্যমে অনেক নেটা নাগরিকই রসিকতা ছুড়ে বলছেন, ‘সেনাবাহিনী এখন এনসিপির লেঠেল বাহিনী। তাই দলের জন্য নিরস্ত্র মানুষের উপরে গুলি চালাচ্ছে, লাঠি হাতে তেড়ে যাচ্ছে।’

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা

‘৪ দিন বাড়ি থেকে বেরোতে পারিনি’, ফাঁস হওয়া অন্তরঙ্গের দৃশ্য নিয়ে মুখ খুললেন রাধিকা আপ্তে

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ফোনের পিছনের কভারে তেজপাতা রাখলেই বদলাবে ভাগ্য? জানুন ভাইরাল ট্রেন্ডের সত্যি

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

বালি স্টেশনে ট্রেন ধরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, জখম ২

শরৎচন্দ্রের জন্মভিটে দেবানন্দপুরকে পর্যটন কেন্দ্র হিসেবে সাজানোর পরিকল্পনা রাজ্যের

মাত্র ৩০ বছরেই সাফল্যের শীর্ষে, মুম্বইয়ে কোটি টাকার বাড়ি কিনলেন সুন্দরী অভিনেত্রী

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

অভিবাসন তল্লাশি ছাড়াই তিন ইতালীয়র দিল্লি ত্যাগের ঘটনায় সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার কর্মী

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

পশ্চিমবঙ্গে বিজেপির সহ-পর্যবেক্ষকের পদ থেকে সরলেন অমিত মালব্য, কে এলেন?

‘লালবাগচা রাজা’র পায়ে মাথা ঠেকিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার উৎসর্গ কার্তিকের

SIR করে যে রাজ্যে ভোট হয়েছে সেখানে পুনর্নির্বাচনের দাবি মমতার