বাংলাদেশের জামালপুরে কালী মন্দিরে হামলা, ভাঙচুর মূর্তি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মোল্লা ইউনূস সরকারের জমানায় বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপরে বেলাগাম হামলার পাশাপাশি মন্দির ভাঙচুর ঘটেই চলেছে। মোল্লা ইউনূসের তালিবান পুলিশ আর সেনার মদতে এবার জামালপুরের সরিষাবাড়ীর মহাশ্মশান কালী মাতা মন্দিরে হামলা চালানোর পাশাপাশি প্রতিমা ভাঙচুর চালাল মুসলিম মৌলবাদীরা। আর ওই ঘটনার খবর জানাজানি হতেই ক্ষোভে ফুঁসতে শুরু করেছেন হিন্দুরা। তাঁরা প্রশ্ন তুলেছেন, কবে এই হামলার শেষ হবে।

গত ৫ অগস্ট সেনা বিদ্রোহের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তার পর থেকেই পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ঠ মোল্লা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসীন হয়। আর তার পরেই  নখদাঁত বের করে হিন্দুদের উপরে ঝাঁপিয়ে পড়ে কট্টর মৌলবাদীরা। বিভিন্ন জায়গায় হিন্দুদের বাড়ি-ঘর ও মন্দিরে চলে ব্যাপক ভাঙচুর, লুটতরাজ। এমনকি রাতে বাড়ি-বাড়ি গিয়ে হিন্দুদের দেশ ছাড়ার জন্য শাঁসানিও দেওয়া হয়। দেশ না ছাড়লে হিন্দু মেয়েদের তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হবে বলেও হুমকি দেওয়া হয়। ওই হুমকির পরে অনেকে প্রাণ ভয়ে দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান। দেশ জুড়ে হিন্দুদের ওপরে বেলাগাম সন্ত্রাসের বিরুদ্ধে সরব হওয়ায় ইসকন সন্ন্যাসী তথা চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে মিথ্যা মামলায় গ্রেফতারও করা হয়।

আর তাতেই উ‍ৎসাহিত হয়ে পড়েছে মুসলিম মৌলবাদীরা। মহা আনন্দেই হিন্দুদের বাড়ি ও মন্দির আক্রমণ চালিয়ে যাচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল বৃহস্পতিবার রাতে জামালপুরের সরিষাবাড়ির কামরাবাদ এলাকার সরিষাবাড়ী কেন্দ্রীয় মহাশ্মশান কালী মাতা মন্দিরে হামলা চালায় দুষ্কৃতীরা। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে মন্দিরের আশপাশের বাসিন্দাদের মন্দির ও মূর্তি ভাঙচুরের বিষয়টি নজরে পড়ে। প্রতিমা ভাঙচুরের খবর পেয়ে মন্দির চত্বরে জড়ো হন হিন্দুরা। মন্দির পরিচালন সমিতির সভাপতি উত্তম কুমার তিওয়ারি সাংবাদিকদের জানিয়েছেন, মন্দিরের ছয়টি প্রতিমা ভাঙচুরসহ কিছু নগদ অর্থ ও সোনার গয়না লুট হয়েছে। মন্দির ও প্রতিমা ভাঙচুরের ঘটনাকে হিন্দুদের দুই গোষ্ঠীর মধ্যে বিরোধের জের বলে চালানোর চেষ্টা করেছেন জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে