মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলায় প্রবীণ আইনজীবী পান্নার বিরুদ্ধে খুনের মামলা ইউনূস সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই নখদাঁত বের করতে শুরু করেছে মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। বাংলাদেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধকে মুছে দেওয়ার পরে এবার মুক্তিযোদ্ধাদের জেলে পোরার নীল নকশা বাস্তবায়নের পথে হাঁটছে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এজেন্ট হিসাবে পরিচিত অন্তর্বর্তী সরকার। তারই অঙ্গ হিসাবে এবার খুনের মামলায় জড়ানো হল প্রবীণ মুক্তিযোদ্ধা তথা বাংলাদেশের শীর্ষ মানবাধিকার সংগঠক জেডআই খান পান্নাকে। আর ওই খবর জানাজানি হতেই মোল্লা ইউনূসের সরকারের বিরুদ্ধে প্রতিবাদে মুখর হয়েছে বাংলাদেশের বিভিন্ন পেশার বিশিষ্টজন।

প্রবীণ মুক্তিযোদ্ধা হলেও শেখ হাসিনা জমানায় বার বার মানবাধিকার লঙ্ঘন নিয়ে সরব হয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রথিতযশা আইনজীবী জেড আই খান পান্না। এমনকি বঙ্গবন্ধু কন্যার সরকারের বিরুদ্ধে লাগাতার সমালোচনা করেছিলেন। জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনের সময়ে বিক্ষোভকারী পড়ুয়াদের উপরে গুলি চালানোর প্রতিবাদে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন। আইনজীবীদের নিয়ে শীর্ষ আদালতের সামনে মানববন্ধনও করেছিলেন। এমনকি কোটা সংস্কার আন্দোলনে ধৃতদের অনেকের জামিন মামলায় আইনজীবী হিসাবে লড়াই করেছিলেন। যদিও মোল্লা ইউনূসের সরকার স্বাধীন বাংলাদেশের সংবিধান বদলে ফেলার সিদ্ধান্ত নিতেই গর্জে উঠেছিলেন জেড আই খান পান্না। সাংবাদিকদের তিনি বলেছিলেন, ‘৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে যে সংবিধান রচিত হয়েছে, তার ঘোষণাপত্র পাল্টানো যাবে না। যদি মোল্লা ইউনূসের সরকার সংবিধান বদলানোর চেষ্টা করে, তাহলে যুদ্ধ না, মহাযুদ্ধ হবে।’ আর প্রবীণ আইনজীবীর ওই হুমকিতেই চটে লাল হয়ে যায় ‘রাজাকার’ ইউনূসের সরকার। দেশের সর্বজনপ্রিয় আইনজীবিকে সবক শেখাতে আসরে নামে আইএসআইয়ের তিন এজেন্ট মাহফুজ আলম, নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহ। গত ১৯ জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় আহাদুল ইসলাম নামে একজন প্রাণ হারিয়েছিলেন। ঘটনার প্রায় তিন মাস পর ১৭ অক্টোবর আহাদুলের বাবা মোহাম্মদ বাকেরকে হুমকি দিয়ে খিলগাঁও থানায় পান্নার বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা দায়ের করানো হয়। সবচেয়ে বিস্ময়ের হল, মামলার অভিযোগকারী বাকেরের মোবাইল ফোন নম্বর অভিযোগপত্রে নেই। সাধারণত অভিযোগপত্রে বাদীর মোবাইল কিংবা অন্য কোনও ফোন নম্বর উল্লেখ করা হয়। খিলগাঁও থানার পুলিশের কাছে অভিযোগকারীর ফোন নম্বর চাওয়া হয়েছিল। জবাবে পুলিশ জানায়, তাদের কাছে বাকেরের ফোন নম্বর নেই।

তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার মামলার প্রসঙ্গে প্রবীণ আইনজীবী পান্না সাংবাদিকদের বলেন, ‘এটা কোনও না কোনও প্রভাবশালীর ইন্ধনেই হয়েছে, তা নিয়ে আমার সন্দেহ নেই। অথচ আমি কোটা আন্দোলনকারীদের পক্ষে সক্রিয় ছিলাম। যে স্থানের কথা বলা হয়েছে, সেই মেরাদিয়ায় আমি কখনও গিয়েছি বলেও তো মনে হয় না। আজ সোমবার হাইকোর্টে আগাম জামিনের আর্জি জানাব।’

জেড আই খান পান্নাকে হত্যাচেষ্টা মামলার আসামি করার প্রতিবাদে সরব হয়েছে একাধিক মানবাধিকার সংগঠন। আইন ও সালিশ কেন্দ্রের তরফে প্রবীণ আইনজীবীর বিরুদ্ধে খুনের চেষ্টা মামলা দায়েরকে  ‘অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত ও নিন্দনীয়’ বলে আখ্যা দেওয়া হয়েছে। মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি), বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ (সিপিবি) বিভিন্ন সংগঠন।

 

 

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক