Bangladesh Budget: মহার্ঘ বিদেশি দই, পনির, ল্যাপটপ, ট্রেনের টিকিট

পাশাপাশি কাজু, পেস্তা, হুইল চেয়ার, বিমানে ব্যবহৃত টায়ার, সোনার গয়নার দাম কমতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশে আরও মহার্ঘ হচ্ছে প্রেনের টিকিট, বিদেশি দই (Custard), পনির (Paneer), মোবাইল ফোন (Mobile Phone), বিদেশি গাড়ি (Imported Car), বিড়ি ও সিগারেট (Cigaret)। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২৩ আর্থিক বর্ষের (2022-2023 Financial Year) বাজেট (Budget)  পেশ করতে গিয়ে ওই সব পণ্যের উপরে বাড়তি কর চাপানোর ঘোষণা করেছেন অর্থমন্ত্রী (Finance Minister) আ হ ম মোস্তফা কামাল (AHM Mustafa Kamal)। পাশাপাশি কাজু, পেস্তা, হুইল চেয়ার, বিমানে ব্যবহৃত টায়ার, সোনার গয়নার দাম কমতে পারে।

এদিন জাতীয় সংসদে ৬ লক্ষ ৭৮ হাজার ৪ কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। বাজেট পেশ করতে গিয়ে তিনি জানান, ‘বকেয়া পরিশোধ না করা হলে গ্যাস, জল ও বিদ্যুতের মতো জরুরি পরিষেবা বিচ্ছিন্ন করা হবে। কেননা ওই সব জরুরি পরিষেবা চালু রাখার জন্য সরকারকে প্রতি বছর কয়েক লক্ষ কোটি টাকা খরচ করতে হয়। তাছাড়া বহু কর দাতাই সরকারকে প্রদেয় কর দেন না। তাঁদের কাছ থেকে কর আদায়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সরকারি কোষাগারের আয় বাড়াতে বিদেশি দই ও পনিরের উপরে ২০ শতাংশ সম্পূরক শুল্ক আদায়ের কথা ঘোষণা করে অর্থমন্ত্রী বলেন, ‘ শুধু বিদেশি দই কিংবা পনির নয়, বিদেশি পোশাকের উপরেও ৪৫ শতাংশ শুল্ক ধার্য করা হচ্ছে। ২০০০ সিসি থেকে ৪০০০ সিসি পর্যন্ত বিদেশি গাড়ির উপরেও বাড়তি শুল্ক চাপানো হচ্ছে।’

দেশের মধ্যে যারা ট্রেনে প্রথম শ্রেণিতে যাতায়াত করেন, তাঁদেরও বাড়তি টাকা গুনতে হবে। প্রথম শ্রেণির টিকিটের দাম ১৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কমছে সোনার দাম। সোনা আমদানির উপরে যে শুল্ক রয়েছে তা ২০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিনার টেবিলে আনুন নতুন স্বাদ, বাড়িতেই বানিয়ে ফেলুন স্পাইসি গ্রিলড চিকেন

প্রবল বৃষ্টিতে তলিয়ে গেল দুধিয়া সেতু, দ্রুত মেরামতির আশ্বাস প্রশাসনের!

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

জামাইয়ের মন জয় করতে চান? বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিংড়ি

মুর্শিদাবাদে বিদ্যুৎপৃষ্ট হয়ে একসঙ্গে মৃত্যু স্বামী-স্ত্রীর, চাঞ্চল্য এলাকায়

ক্ষমতা হারা হতেই দলের সমস্ত পদ ছাড়লেন খাদ্য দুর্নীতিতে অভিযুক্ত জ্যোতিপ্রিয়

আলিপুর চিড়িয়াখানায় জলের পাইপ ফেটে বিপত্তি, পরিদর্শনে মন্ত্রী অগ্নিমিত্রা পাল

কড়া নিরাপত্তায় মুড়ে জম্মু-কাশ্মীরে বৈষ্ণো দেবী মন্দিরে পুজো দিলেন অক্ষয়

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

কলকাতা বিমানবন্দরে বাজ পড়ে বিপত্তি, আহত ২

দক্ষিণ লেবাননে ফের ইজরায়েলি হামলা, নিহত ১৬

বিধানসভায় পিএসির চেয়ারম্যান পদে বসতে পারেন মমতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা ফিরহাদ?