চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সোনালি খাতুন সহ ৬ জনকে জামিন দিল বাংলাদেশ আদালত

নিজস্ব প্রতিনিধি : সোনালি খাতুন সহ ৬ জনকে জামিন দিল বাংলাদেশ আদালত। আগেই হাইকোর্ট জানিয়েছিল ৪ সপ্তাহের মধ্যে সোনালি খাতুনকে ফিরিয়ে আনতে হবে। সেই ৪ সপ্তাহ অতিক্রান্ত হয়ে গিয়েছে। এবার বাংলাদেশের আদালতে জামিন পেয়েছেন সোনালি খাতুন সহ ৬ জন। জামিন পেলেও এখনই ফেরার সম্ভাবনা নেই সোনালীদের। ৫০০০ টাকার ব্যক্তগত বন্ডে জামিন পেয়েছেন তাঁরা। ৩ ডিসেম্বর সোনালীদের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলায় কথা বলার জন্য সোনালি খাতুন সহ ৬ জনকে দিল্লি পুলিশ পুশ ব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল। বাংলাদেশের জেলে বন্দী ছিলেন বীরভূমের অন্তস্বত্তা সোনালি খাতুন। ২৬ জুন অসম সীমান্ত দিয়ে বাংলাদেশে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তারপর থেকেই বাংলাদেশে গ্রেফতার হয়ে জেলেই ছিলেন ৬জন। এই নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছিল। একজন অন্তঃস্বত্তা মহিলাকে কীভাবে পাঠানো হয়েছে, তা নিয়ে উঠেছে প্রশ্ন।

কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, তাঁদের দ্রুত দেশে ফিরিয়ে আনা হোক। কিন্তু তারপরেও বিভিন্ন কারণে তা সম্ভব হচ্ছিল না। এরপর সুপ্রিমকোর্টও কেন্দ্রকে তীব্র ভৎসনা করেছিল। সোনালি সহ সকলকে ফিরিয়ে আনার কথা বলা হয়েছিল। সেই নিয়েই বাংলাদেশের আদালতে মামলা ছিল। সেই মামলাতেই জামিন পেয়েছেন সোনালি সহ ৬জন। আদালতের পক্ষ থেকে সোনালি খাতুন সহ ৬ জনকে জামিন দেওয়া হয়েছে। জামিন মেলার পরে কিছুটা খুশির হাওয়া বীরভূমে সোনালির বাড়িতে। এবার কবে বাড়ির মেয়ে বাড়িতে ফিরবেন সেটাই এখন দেখার।

সোনালির সন্তান ভারতেই ভূমিষ্ট হোক, এমনটাই চেয়েছিলেন বাবা-মা। সুপ্রিম কোর্টও কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল। উল্লেখ্য, সোনালির বাবা-মায়ের নাম রয়েছে ২০০২ সালের ভোটার তালিকায়। এ ছাড়াও পরিবারের কাছে ১৯৫২ সালের জমির দলিলও রয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ