পুজোর মুখে বাংলাদেশে ফের করোনাভাইরাসের তাণ্ডব

উ‍ৎসবের মুখে নতুন করে করোনাভাইরাসের তাণ্ডবে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: হাতে আর মাত্র সাতদিন। তার পরেই বাঙালির প্রাণের উ‍ৎসব দুর্গাপুজো (Durga Puja)। কিন্তু প্রাণের উ‍ৎসব (Festive) শুরুর মুখে দেশজুড়ে নতুন করে তাণ্ডব চালাতে শুরু করল করোনাভাইরাস (Coronavirus)। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসে শনাক্তের হার (Positivity Rate) ১৫ শতাংশ ছাড়িয়েছে। নতুন করে সংক্রমিত হয়েছেন ৬২০ জন। উ‍ৎসবের মুখে নতুন করে করোনাভাইরাসের তাণ্ডবে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা (Health Ministry Official)।

গত দু’বছর করোনার সংক্রমণের কারণে দুর্গাপুজোয় প্রাণখুলে আনন্দ করতে পারেননি সাধারণ মানুষ। কিন্তু চলতি বছর পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন পুজো উদ্যোক্তা থেকে শুরু করে আম আদমি। পুজোর প্রস্তুতি জোর কদমে চলছে। বিভিন্ন মণ্ডপে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। কিন্তু আচমকাই পুজোর মুখে যেভাবে করোনা সংক্রমণের রেখচিত্র ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে, তাতে কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় চার হাজার ৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ওই নমুনা পরীক্ষায় নতুন করে ৬২০ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হলেন ২০ লাখ ২০ হাজার ৭৬৮ জন। নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ৩৮ শতাংশে। করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মারণ ভাইরাসের বলি হলেন ২৯ হাজার ৩৪৭ জন। পাশাপাশি সুস্থ হয়েছেন ৩৪৫ জন। এখনও  পর্যন্ত দেশে করোনাকে জয় করলেন ১৯ লাখ ৬২ হাজার ১৬৪ জন।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়