ভয়াবহ পরিস্থিতি, দেশে করোনার দৈনিক সংক্রমণ আট হাজারের গণ্ডি ছাড়াল

নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ২৩ দশমিক ৯৮ শতাংশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিধি-নিষেধ জারি করেও মিলল না সুফল। দেশে ক্রমশই ভয়াবহ হয়ে উঠছে করোনা পরিস্থিতি। গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ আট হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৪০৭ জন। পাশাপাশি মারণ ভাইরাসের ছোবলে মৃত্যু হয়েছে আরও ১০ জনের। সবচেয়ে আতঙ্কের হলো, আক্রান্তদের ২০ শতাংশের শরীরে মিলেছে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনার অতি সংক্রামক প্রজাতি শনাক্ত হয়েছে।

গত কয়েকদিন ধরেই দেশজুড়ে বেনজির তাণ্ডব চালিয়ে যাচ্ছে করোনাভাইরাস। একের পর নেতা-মন্ত্রী আক্রান্ত হচ্ছেন। করোনা টিকা নেওয়া সত্বেও অনেকে আক্রান্ত হচ্ছেন। রেহাই পাননি হাইকোর্ট ও নিম্ন আদালতের বিচারপতি ও বিচারককরা। হাইকোর্টের ১৩ জন বিচারপতি করোনায় আক্রান্ত হওয়ায় বুধবার থেকেই দেশের সুপ্রিম কোর্টে ফের ভার্চুয়ালি বিচারকার্য শুরু হচ্ছে। করোনার বেলাগাম সংক্রমণ নিয়ে সোমবারই দেশবাসীকে সতর্ক করে দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য দফতরের ডিজি। পরিস্থিতি এমন চললে আগামী দেড় মাস বাদে হাসপাতালে চিকি‍ৎসার জন্য কোনও রোগী ভর্তি করা যাবে না বলে আশঙ্কাও প্রকাশ করেছিলেন দু’জনে। পরিস্থিতি সামলাতে ১৩ জানুয়ারি থেকে দেশজুড়ে বিধি-নিষেধ চালু হয়েছে। কিন্তু তাতে তেমন লাভ হচ্ছে না।

মঙ্গলবার রাতে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে দৈনিক করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় ৩৫ হাজার ৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ২৩ দশমিক ৯৮ শতাংশ। নতুন করে ৮ হাজার ৪০৭ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হলেন ১৬ লাখ ৩২ হাজার ৭৯৪ জন। পাশাপাশি মারণ ভাইরাসের ছোবলে মৃত্যুর কোলে লুটিয়ে পড়েছেন ১০ জন। দেশে এ নিয়ে করোনার বলি হলেন ২৮ হাজার ১৬৪ জন।’

আফগানদের গুঁড়িয়ে দিয়ে তৃতীয় ম্যাচ ১২৭ রানে জিতলেন শ্রেয়সরা

সকাল থেকে রাত পর্যন্ত প্যাকেটের খাবারেই ভরসা? জানুন অজান্তেই শরীরের কতটা ক্ষতি করছেন

রান্নার মাঝেই হঠাৎ শেষ? কিভাবে আগাম জানবেন সিলিন্ডারে গ্যাসের পরিমাণ!

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

বিশ্বকর্মা পুজোয় ডুয়ার্সে ‘মহাকাল রূপী’ হাতির আরাধনায় মাতেন গ্রামবাসীরা

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

অপহরণের পর বন্দুক দেখিয়ে ২২ বছরের তরুণীকে গণধর্ষণ! নাম জড়াল প্রাক্তন বিজেপি বিধায়কের

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছেন ৬৪ শতাংশ ভারতীয়, সমীক্ষায় উদ্বেগজনক তথ্য

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর