অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ২১ হাজার ৯২৩ কোটি টাকা দিয়ে চিনের তৈরি ‘জে-১০সিই মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট’ বা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ। ইতিমধ্যেই আন্তঃমন্ত্রক কমিটি ২০টি যুদ্ধবিমান কেনার খসড়া চুক্তিপত্র তৈরি করেছে। চুক্তি নিয়ে চূড়ান্ত কথাবার্তা বলতে তিন দিনের সফরে বেজিং যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন। যেখানে কোষাগারের দশা ‘ভাঁড়ে মা ভবানী’, সেখানে বিপুল পরিমাণ অর্থ দিয়ে যুদ্ধবিমান কেনার কোনও যৌক্তিকতা রয়েছে কিনা, সেই প্রশ্ন তুলেছেন প্রাক্তন সেনা আধিকারিকরা।

গত বছরের মে মাসে ‘অপারেশন সিঁদুর’ অভিযানের সময়ে চিনের তৈরি ‘জে-১০সিই’ যুদ্ধবিমান ব্যবহার করেছিল পাকিস্তানি সেনা। ভারতীয় বায়ুসেনার হাতে থাকা রাফাল যুদ্ধবিমানের সঙ্গে সমান তালে টক্কর দিয়েছিল চিনা যুদ্ধবিমান।  ভারত যে কোনও সময়ে হামলা চালাতে পারে এমন আশঙ্কা থেকেই আগাম যুদ্ধবিমান মজুত রাখার পরিকল্পনা নিয়েছে তারেক রহমান সরকার। আর পাকিস্তানের পরামর্শেই বন্ধু চিনের কাছ থেকে ‘জে-১০সিই’ যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে। চিন সফরে গিয়ে ওই যুদ্ধবিমান ক্রয়ের বিষয়ে কথাবার্তা কার্যত চূড়ান্ত করে এসেছিলেন তারেক রহমান।

বাংলাদেশ সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, মোট ২০টি যুদ্ধবিমান কেনা হবে। চিকেন নেক সংলগ্ন লালমনিরহাট, চট্টগ্রাম ও যশোর বায়ুসেনা ঘাঁটিতে ওই যুদ্ধবিমানগুলো রাখা হবে। প্রতিটি যুদ্ধবিমানের মূল দাম ৬২.৭ মিলিয়ন ডলার হলেও প্রশিক্ষণ, কারিগরি সহায়তা, লজিস্টিকস, অবকাঠামো নির্মাণ, বিমা ও কর যুক্ত হওয়ায় প্রতিটি বিমানের পেছনে কার্যকর ব্যয় দাঁড়াবে প্রায় ১১৫ মিলিয়ন ডলার। যে ২০ চিনা যুদ্ধবিমান কেনা হবে, তার মধ্যে ১০টি সরাসরি বিমানবাহিনীর ‘টেবিল অব অর্গানাইজেশন অ্যান্ড ইকুইপমেন্ট’ (টিওঅ্যান্ডই)-এ অন্তর্ভুক্ত হবে এবং বাকি ১০টি থাকবে এর বাইরে। চলতি ২০২৬-২৭ আর্থিক বর্ষ থেকে সরকার-থেকে-সরকার (জিটুজি) পদ্ধতিতে চিনের রাষ্ট্রীয় সংস্থা চায়না ন্যাশনাল অ্যারো-টেকনোলজি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএটিআইসি) সঙ্গে সরাসরি ক্রয় পদ্ধতিতে এই চুক্তি সইয়ের পরিকল্পনা রয়েছে। যুদ্ধবিমান ক্রয় ও অন্যান্য ব্যয় ১০ বছর ধরে পরিশোধ করবে অর্থ মন্ত্রক। সেনার নথি অনুযায়ী, মূল বিমানের দামের বাইরে বৈমানিক ও প্রকৌশলীদের দেশি-বিদেশি প্রশিক্ষণ, অপারেশনাল সামগ্রী, কারিগরি ও লজিস্টিক সহায়তা এবং ফ্রেইট বাবদ ৮৮৮ মিলিয়ন ডলার ব্যয় ধরা হয়েছে। এ ছাড়া ভ্যাট, বিমা ও আনুষঙ্গিক অবকাঠামোগত নির্মাণ কাজে ব্যয় হবে আরও ১৫৮ মিলিয়ন ডলার এবং অতিরিক্ত জ্বালানি ট্যাংকের জন্য প্রয়োজন হবে ২ দশমিক ২৮ মিলিয়ন ডলার।

চিনের তৈরি সিঙ্গেল ইঞ্জিন ও সিঙ্গেল আসনের ‘জে-১০সি’ ফাইটার বিমানের রফতানি সংস্করণ হল ‘জে-১০সিই’। সুপারসনিক গতির এই যুদ্ধবিমান আকাশ, ভূমি ও সমুদ্রের লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলা, নজরদারি এবং শত্রুর রাডার ব্যবস্থায় আঘাত হানতে সক্ষম। প্রায় ২০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতাসম্পন্ন যুদ্ধবিমান ড্রোনের সঙ্গে সমন্বিত হয়েও অভিযান চালাতে পারে।

 

দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য মলদ্বারের ক্যানসারের লক্ষণ? এই উপসর্গগুলি দেখা গেলেই সাবধান!

পুজোয় রোদে ঘুরে ফেশিয়াল করা মুখের জেল্লা উধাও? জানুন ত্বক ঝকঝকে করার উপায়

শারদ পূর্ণিমায় রেবতী ও হর্ষণ যোগের সংযোগ, মিলবে মা লক্ষ্মীর কৃপা

সাত ম্যাচ বাদে থামল জয় রথ, অ্যাস্টন ভিলার কাছে ফের হারল ম্যানচেস্টার সিটি

বিয়ের আটমাসের মাথায় ঘর ভাঙছে বিজয়-রশ্মিকার! জোর গুঞ্জন

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

করবা চৌথে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, কোন রাশির জাতকদের সুদিন শুরু?

১০৭ দিন ধরে রাজযোগ! শনির কৃপায় ভাগ্য ফিরছে ৫ রাশির জাতকদের

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১