চট্টগ্রামে ভোটের লাইনে দাঁড়িয়ে মৃত্যু বৃদ্ধের, হঠাৎ কি এমন হল?

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা:  বাংলাদেশে ভোটকে কেন্দ্র করে বেশ কিছু জায়গায় উত্তেজনা ছড়িয়েছে। চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে চট্টগ্রামে। মৃত্যু হয়েছে এক ভোটারের। লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার সময় তাঁর মৃত্যু হয়।  এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ছড়িয়েছে ব্যপক চাঞ্চল্য। 

চট্টগ্রামে ভোট দিতে গিয়ে কেন্দ্রে অসুস্থ হয়ে  পড়েন মো. মনু মিয়া (৫৭)।  হস্পতিবার সকাল ৭টা ৩৫ মিনিটে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে  চট্টগ্রাম-৯ আসনের বাটালি রোডের কাজীর দেউড়ি পেয়ার মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে। এই ভোট কেন্দ্রটি নগরের ব্যাটারি গলিতে অবস্থিত। জানা গিয়েছে মৃত ব্যক্তি একটি প্রতিষ্ঠানে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। মৃতের বড় ছেলে মো. শাকিল ও  কাকা ফজল কবির  জানিয়েছেন, মনু মিয়া আজ  সকালে ভোট দিতে বাড়ি থেকে বের  হয়েছিলেন। ভোটারের লাইনে দাঁড়িয়ে  হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষাহয়নি। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ফজল কবির বলেন, ‘ভোট দেওয়ার খুব ইচ্ছা ছিল তাঁর। কিন্তু ভোট দেওয়ার আগেই তাঁর মৃত্যু হলো।’ 

আরও পড়ুন:  বাংলাদেশে ভোট শুরু হতে না হতেই ফের খুন হিন্দু যুবক, উদ্ধার গলা কাটা দেহ

বাংলাদেশে নির্বাচনকে ঘিরে বেশ কয়েক জায়গায় অশান্তির খবর মিলেছে। অন্যদিকে খুলনায় ভোটকেন্দ্রে গিয়ে মহানগর বিএনপি নেতা মহিবুজ্জামান কচি (৬০)  মৃত্যুর খবর মিলেছে।  বৃহস্পতিবার সকাল ৯টার দিকে খুলনা আলিয়া মাদ্রাসার ভোটকেন্দ্রে  এই ঘটনা ঘটেছে। মহিবুজ্জামান কচি খুলনা মহানগর বিএনপির প্রাক্তন দপ্তর সম্পাদক ছিলেন। বিএনপির অভিযোগ, মহিবুজ্জামান কচি সকালে  খুলনা আলিয়া মাদ্রাসার ভোটকেন্দ্রে ভোট দিতে গিয়েছিলেন। তখন  কেন্দ্রের ভেতরে ভোট চাওয়ার বিরোধিতা করলে   জামায়াতের লোকজন তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেন।  তখনই পড়ে গিয়ে মাথায় আঘাত পান।  হাসপাতালে  নিয়ে যাওয়া হলে  চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 

ভেনেজুয়েলার সঙ্গে ‘বৃহত্তম তেল চুক্তি’ আমেরিকার, ৩০৩ বিলিয়ন ব্যারেলের মজুতে নজর ট্রাম্পের

হাইকোর্টের নির্দেশ অমান্য করায় মমতার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী

ওড়িশা থেকে উত্তরপ্রদেশে পাচার! উদ্ধার কোটি টাকার গাঁজা,গ্রেফতার মহিলা-সহ ৪

যশোর রোডের ধারে গাছের গুড়িতে লুকানো ছিল অস্ত্র! পেট্রাপোলে উদ্ধার ২ আগ্নেয়াস্ত্র, কার্তুজ

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, আজ থেকে বৃষ্টির দাপট বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

সিদ্ধান্তে ইউ-টার্ন, উদ্ধারকাজে বিদেশি সাহায্য নিতে রাজি নেপাল সরকার

ফোনের স্টোরেজ বারবার ফুল? এই ৩ কৌশলে মিলতে পারে সমাধান

ক্যালসিয়ামেই মিলবে না মুক্তি! ৪ সহজ উপাদানেই হাড় হবে মজবুত

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু