গ্রেফতার হাসিনা জমানার প্রাক্তন আইন মন্ত্রী ও শিল্প উপদেষ্টা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেষ পর্যন্ত মুখোশ সরিয়ে নখদাঁত বের করে আওয়ামী লীগ ‘খতম’ অভিযানে ঝাঁপিয়ে পড়ল অন্তর্বর্তী সরকার। আজ মঙ্গলবার সকালেই অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা প্রাক্তন সেনা কর্তা সাখাওয়াত জানিয়ে দিয়েছিলেন, বাংলাদেশকে স্বাধীন করা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে। আর তার কয়েক ঘন্টারর মধ্যেই শুরু হয়েছে আওয়ামী লীগ নেতাদের ব্যাপক ধরপাকড়। বিকেলেই গ্রেফতার করা হয়েছে শেখ হাসিনার জমানায় আইন মন্ত্রীর দায়িত্বে থাকা আনিসুল হক এবং শিল্প উপদেষ্টা তথা দেশের প্রখ্যাত শিল্প সংস্থা বেক্সিমকোর কর্ণধার সালমান এফ রহমানকে।

পাকিস্তান ঘনিষ্ঠ তথা জামায়েত ইসলামীর সক্রিয় সদস্য ঢাকার পুলিশ কমিশনার মাইনুল হোসেন জানিয়েছেন, এদিন বিকেলে পালিয়ে যাওয়ার সময়ে ঢাকার সদরঘাট থেকে প্রাক্তন আইনমন্ত্রী আনিসুল হক এবং শিল্প উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর, শেখ হাসিনা উ‍ৎখাত আন্দোলন চলার সময়ে গত ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে জঙ্গি সংগঠন হেফাজতে ইসলামীর দুজন কুখ্যাত সন্ত্রাসী  নিহত হন। গত ৫ অগস্ট ক্ষমতার পালাবদলের পরে নিউমার্কেট থানায় ওই ঘটনা নিয়ে দুটি খুনের মামলা দায়ের হয়। ইন্ধনদাতা হিসেবে প্রাক্তন আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার শিল্প উপদেষ্টা সালমান এফ রহমানের নাম উল্লেখ করা হয়। ওই মামলাতেই দুজনকে গ্রেফতার দেখানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন, ‘আগামী ১৫ অগস্ট দেশে যাতে বঙ্গবন্ধু শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ কোনও সভা বা সমাবেশের আয়োজন করতে না পারে তার জন্যই বিশেষ অভিযান শুরু হয়েছে। দেশ জুড়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের গণহারে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সেই নির্দেশের প্রেক্ষিতেই আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়েছে।’

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক