৪ বছরে ভারতে ৫,৫৪১ মেট্রিক টন ইলিশ পাঠিয়েছে বাংলাদেশ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাঙালির প্রাণের উ‍ৎসব দুর্গাপুজোয় ওপার বাংলার বাঙালির পাতে ইলিশ পৌঁছে দিতে প্রতি বছরই সীমান্ত পেরিয়ে পাড়ি দিচ্ছে পদ্মার ইলিশ। গত চার বছরে মোট ৫,৫৪১ মেট্রিক টন সীমান্ত পেরিয়ে ওপার বাংলায় পৌঁছেছে। আর ওই বিপুল পরিমাণ ইলিশ পাঠিয়ে বাংলাদেশের আয় হয়েছে ৪,৩৯,০০০ কোটি টাকা। বুধবার এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশের ম‍ৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রেজাউল করিম। তাঁর দাবি, ইলিশ এখন ভারত-বাংলাদেশের কূটনীতির অঙ্গ হয়ে উঠেছে।

উল্লেখ্য, তিস্তার জল বন্টন নিয়ে অশান্তির জেরে ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রফতানি বন্ধ ছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ অনুরোধে সাড়া দিয়ে ২০১৯ সালে ফের ইলিশ রফতানির অনুমতি দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বছর শেষ মুহুর্তে অনুমতি মেলায় ৫০০ মেট্রিক টন ইলিশ রফতানি হয়। ২০২০ সালে রফতানি হয় ১,৮৫০ মেট্রিক টন। ২০২১ সালে ১,২০০ মেট্রিক টনের মতো ইলিশ রফতানি হয়েছিল। ২০২২ সালে অর্থা‍ৎ গত বছর ২,৯০০ মেট্রিক টন পর্যন্ত ইলিশ রফতানির অনুমতি দেওয়া হয়। শেষ পর্যন্ত সীমান্ত পাড়ি দিয়েছিল  ১,৩০০ মেট্রিক টন ইলিশ।

চলতি বছরের ২০ সেপ্টেম্বর মোট ৭৯টি প্রতিষ্ঠানকে সাতটি শর্তের বিনিময়ে ৫০ টন করে ৩,৯৫০ মেট্রিক টন ইলিস রফতানির অনুমতি দেওয়া হয়েছিল। সময়সীমা বেঁদে দেওয়া হয়েছিল ৩০ অক্টোবর পর্যন্ত। ২১ সেপ্টেম্বর প্রথম চালান সীমান্ত পেরিয়ে ওপার বাংলায় ঢোকে। তার পর থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত (১০ অক্টোবর) মাত্র ৬০৯ মেট্রিক টন ইলিশ রফতানি হয়েছে। পশ্চিমবঙ্গের ম‍ৎস্য ব্যবসায়ীরা ইলিশ আমদানির দিনক্ষণ বাড়ানোর আর্জি জানিয়েছেন। যদিও এ বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি বাণিজ্য মন্ত্রক। কিন্তু গত তিন বছরে ইলিশ আমদানির ক্ষেত্রে ওপার বাংলার ব্যবসায়ীদের অনীহায় চিন্তিত এপারের ব্যবসায়ীরা।

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

দলবদলু দম্পতির ইস্তফা, উপপ্রধানের সমর্থনে নন্দীগ্রামের বয়াল-১ পঞ্চায়েত ফের বিজেপির দখলে

NBSTC বাসের সঙ্গে মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত দুই শিশু-সহ ৯ যাত্রী

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

পর্দায় আমিরের সঙ্গে চুম্বনের দৃশ্য দেখে মা কী বলেছিল? প্রশ্ন শুনেই চটে লাল করিশ্মা

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন

খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

দেশজুড়ে শিশু পর্নোগ্রাফি ছড়াচ্ছে টেলিগ্রাম, দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের

ভর দুপুরে কালীঘাটে মমতার আত্মীয়ের বাড়িতে সিআইডি