প্রাণ ভিক্ষা চেয়েও লাভ হয়নি, ভ্যান চোর সন্দেহে বাংলাদেশে পিটিয়ে মারা হল দুই হিন্দুকে  

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় হিন্দুদের বধ্যভূমি হয়ে উঠেছে বদলে যাওয়া বাংলাদেশ। নিছক চোর সন্দেহে পিটিয়ে মারা হলো দুই হিন্দু প্রৌঢ়কে। ক্রোধান্মক্ত জনতার কাছে প্রাণ ভিক্ষা চেয়ে হাত জোড় করে কাতর আর্তিও জানিয়েছিল রূপলাল ও প্রদীপ লাল দাস। কিন্তু তাতে কর্ণপাত করেননি বাংলাদেশকে হিন্দু মুক্ত করার অভিযানে নামা কট্টর মুসলিম মৌলবাদীরা। নারকীয় ঘটনা নিয়ে নিন্দা ও সমালোচনার ঝড় উঠতে নড়েচড়ে বসেছে পুলিশ। রূপলাল ও প্রদীপ লালকে মারধরের ঘটনায় জড়িত চার জনকে গ্রেফতার করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে ‘গত শনিবার এক আত্মীয়কে পথ চিনিয়ে আনতে গিয়েছিলেন রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর গ্রামের বাসিন্দা রূপলাল দাস। তাঁর সঙ্গে ছিলেন ভাগ্নি জামাই প্রদীপ লাল। রাত নয়টার দিকে সয়ার ইউনিয়নের বটতলা এলাকায় তাদের ঘিরে ধরে একদল জনতা। তাঁদের ভ্যান থেকে একটি প্লাস্টিকের বস্তা বের করে নাম–পরিচয় জানতে চাওয়া হয়। দুজনে হিন্দু জানার পরেই চড়াও হয় ওই উচ্ছ্বৃঙ্খল জনতা। ভ্যান চুরি করে পালাচ্ছে বলে অভিযোগ তুলে মারধর শুরু করে। রূপলাল তখন প্রাণ বাঁচাতে বলতে থাকেন, ‘আমি চোর না, ডাকাতও না। মুচি, তারাগঞ্জ বাজারে জুতা সেলাই করি।’ কিন্তু তাতে কর্ণপাত না করে ভিড়ের মধ্যে থাকা একজন উচ্চস্বরে বলতে থাকেন ‘তুই চোর–ডাকাতের বাপ।’ তার পরে শুরু হয় বেধড়ক মারধর।  বেধড়ক মারধরের পর রূপলাল প্রস্রাব করে দেন। খানিকবাদে নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

রূপলালকে যখন মারধর করা হয় তখন ভ্যানের ওপরে বসে ছিলেন প্রদীপ লাল। সেখানে থাকা লোকজন বলেন, ‘মাল খেয়ে আসছে, অভিনয় করছে।’ ভিডিওতে আরও দেখা যায়, ভ্যানে থাকা বস্তা থেকে প্লাস্টিকের বোতল বের করে নাকের কাছে নিচ্ছেন  এক যুবক। তার পরে শুরু হয় মারধর। কিছুক্ষণ বাদে মাটিতে পড়ে যান। তাতেও রেহাই মেলেনি দুজনের। বেধড়ক মারধর করা হয়। পরে স্থানীয় বেশ কয়েকজন রূপলাল ও প্রদীপকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। চিকিৎসক পরীক্ষা করে রূপলালকে মৃত বলে ঘোষণা করেন। প্রদীপ লালকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রবিবার ভোর চারটের সময় মারা যান তিনি। ইতিমধ্যেই ওই নারকীয় ঘটনা নিয়ে নিন্দার ঝড় উঠেছে।

‘খ্রিস্টানদের সংখ্যা বাড়াতে বেশি করে সন্তান জন্ম দিন,’ মার্কিনিদের পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন বিজ্ঞানীরা, কীভাবে সম্ভব হল চাষ ?

বাবাকে অপমানের বদলা! এক ব্যক্তিকে মাথা থেঁতলে খুন করল ছেলে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক